নজরবন্দি ব্যুরো: গত আইপিএলে চেন্নাই কে ফের একবার চ্যাম্পিয়ান করেছিলেন ৪২ বছরের ব্যাটার মহেন্দ্র সিং ধোনি। মহেন্দ্র সিং ধোনি আর হলুদ জার্সি যেন একে অপরের পরিপূরক। বিগত ১০ বছর ধরে একইভাবে দল এবং দর্শকদের দুর্ধর্ষ ক্রিকেট এবং একাধিকবার আইপিএল চ্যাম্পিয়ন করেছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)।
আরও পড়ুন: ২৪ কোটির স্টার্ককে কি পুরো সময়ের জন্য পাবে KKR? জল্পনা শুরু



এহেন ধোনির বিকল্প শুরু করেছে সি এস কে (CSK)। কে হতে পারেন এর উত্তরসূরি? এই প্রশ্ন করা হয়েছিল কোচ স্টিফেন ফ্লেমিংকে । প্রশ্নের উত্তরে ফ্লেমিং জানান, “বিগত ১০ বছর ধরে আমরা ধোনির উত্তরসূরি প্ল্যান করছি। এখন সেই নিয়ে আলোচনার সময় এসেছে।



কিন্তু এই মানুষটির দলের প্রতি সক্রিয়তা এবং উৎসাহ প্রচুর। দলের প্রতিটি ব্যাপারে তার অবদান অনস্বীকার্য। তাই আপাতত আমরা এভাবেই এগোতে চাই “। উল্লেখ্য ২০২২ সালে ধোনির পরিবর্তে রবীন্দ্র জাদেজা (Rabindra Jadeja) অধিনায়ক করে সিএসকে। কিন্তু খেলার মাঝপথে দলের সঙ্গে মনমালিন্য হওয়ায় অধিনায়কত্ব ছাড়েন জাদেজা।
ধোনির উত্তরসূরি খোঁজা শুরু, কে হবেন মাহির পরবর্তী অধিনায়ক?

সেই দায়িত্ব তিনি তুলে নেন নিজের কাঁধে। ২০২৩ এ পায়ে চোট নিয়ে পুরো টুর্নামেন্ট খেলে চ্যাম্পিয়ন করেন সিএসকে কে। কিন্তু সময় কাউকে ছাড়ে না। ২০২৪ হয়তো ধোনির জীবনের শেষ আইপিএল (IPL)। তাই চেন্নাই নেতৃত্ব ধোনির বিকল্প খোঁজা শুরু করে দিয়েছেন।







