Mitchell Starc: ২৪ কোটির স্টার্ককে কি পুরো সময়ের জন্য পাবে KKR? জল্পনা শুরু

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আইপিএল (IPL) এর ইতিহাসে সবচেয়ে বেশি টাকার খেলোয়াড় বর্তমানে মিচেল স্টার্ক। গতকাল ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে তাকে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার। কিন্তু সংশয়ে আছে এই অস্ট্রেলিয় কি ফুল টাইম আইপিএলের জন্য পাওয়া যাবে? কারণ স্টার্ক নিজে জানিয়েছেন সবার আগে দেশের হয়ে খেলা।

আরও পড়ুন: ৩২ কোটি টাকা খরচ করে কেমন দল গড়ল KKR? দেখুন এক নজরে

২৪ কোটির স্টার্ককে কি পুরো সময়ের জন্য পাবে KKR? জল্পনা শুরু
২৪ কোটির স্টার্ককে কি পুরো সময়ের জন্য পাবে KKR? জল্পনা শুরু

নিলাম শেষে এই অস্ট্রেলীয় বোলার জানান, “আমি সবার প্রথমে দেশের হয়ে খেলতে চাই। দেশের হয়ে খেলাকেই অগ্রাধিকার দিয়ে থাকি। সেই কারণেই আমি বিশ্বের সব লীগ থেকে নিজেকে সরিয়ে রেখেছিলাম “। তিনি আরো জানান,

kkr4

“সামনের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ (T-20 World Cup)। তাই আইপিএল (IPL) খেললে সেই প্রস্তুতি ঠিক থাকবে। কারণ এই টুর্নামেন্ট বিশ্বের সেরা। কেকেআর আমাকে সেই সুযোগ করে দেওয়ার জন্য আমি গর্বিত”। কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে স্টার্কে কি পুরো সিজনের জন্য পাবে কলকাতা (Kolkata)?

২৪ কোটির স্টার্ককে কি পুরো সময়ের জন্য পাবে KKR? জল্পনা শুরু

kkr1 2

কারণ আগামী একুশে ফেব্রুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সেই সময় যদি আইপিএল হয় তাহলে প্রথমের দিকে নাও থাকতে পারেন এই অস্ট্রেলিয়ো জোরে বোলার। ২৪ শে মার্চ শেষ হবে সিরিজ। তারপর থেকে অবশ্য খেলতে পারবেন মিচেল স্টার্ক (Mitchell Starc)। কারণ তারপর আর কোন খেলা নেই অস্ট্রেলিয়ার (Australia)

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর