৯০ শতাংশ কার্যকরী করোনা প্রতিষেধক, দাবি ফাইজার বায়োএনটেকের ! কোভিড যুদ্ধে বড় সাফল্য । আশার আলো করোনা প্রতিরোধে। জার্মান বায়োএনটেক ও মার্কিন সংস্থা ফাইজার এর দাবি করোনা সংক্রমনের বিরুদ্ধে লড়াইয়ে বড়োসড়ো সাফল্যের।
সুশান্ত মৃত্যু নিয়ে এইমস এর রিপোর্ট, প্রধানমন্ত্রীকে পুনর্মূল্যায়ণ করার আর্জি প্রবীণ সাংসদের ।সুশান্ত মৃত্যু নিয়ে বিতর্ক কিছুতেই যেন মিটেও মিটছে না।গত জুনে মুম্বাই এর ফ্ল্যাট থেকে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার পর থেকে একের পর এক বিতর্ক দানা বেঁধেছে। কেঁচো খুঁড়তে কেউটে বেরনোর মত উঠে এসেছে মাদক চক্রের মত গম্ভীর দিক।
দেশে করোনা সংক্রমণের গ্রাফ আরও নিম্নমুখী,২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা নামল ৫০০০০ এর নীচে ।উৎসবের মরসুম শুরুর ঠিক মুখে দেশবাসীকে স্বস্তি দিচ্ছে করোনা সংক্রমণের হার। একই সাথে সুস্থতার হার নিয়েও ইতিবাচক রিপোর্ট দিচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।দীর্ঘদিন বাদে দেশে একদিনে নতুন করোনা আক্রান্তের সংখ্যাটা ৫০ হাজারেরও নিচে নেমে এল।
পুজোর মুখে সোনার মূল্যে ব্যাপক পতন ,খুশি বিক্রেতা থেকে গ্রাহক ।পুজো শুরু হতে বাকি মাত্র হাতে গোনা কয়েকটা দিন।সামনে ভরা উৎসবের মরসুম।পুজোর ঠিক শুরুতে সোনার দামে রেকর্ড পতনে যেমন খুশি ক্রেতারা তেমনি বিক্রেতাদের মনেও জেগেছে আশার আলো।
দেশে একদিনে আক্রান্ত ৫৫ হাজার,তবে পতন করোনায় দৈনিক মৃতের সংখ্যায় । ভারত পেরিয়ে গিয়েছে করোনা সংক্রমনের শীর্ষাবস্থা। কেন্দ্রের কভিড সংক্রান্ত টাস্ক ফোর্স এমনটাই ঘোষণা করেছে রবিবার সরকারিভাবে। তাদের দাবি, নিয়মিত এখন কমতে থাকবে নতুন আক্রান্তের সংখ্যা।