আবারও কি বড় ঘোষণা? আজ সন্ধ্যে ৬ টায় জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আবারও কি বড় ঘোষণা? আজ সন্ধ্যে ৬ টায় জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রীর ।দেশবাসীর জন্য বড় খবর। আজ সন্ধ্যেয় জাতির উদ্দেশে ভাসন দিতে চলেছেন প্রধানমন্ত্রী। নিজেই আজ টুইট করে জানালেন সেকথা। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন “আজ সন্ধ্যা ৬ টায় দেশের জন্য একটা খবর দেব।আপনারা অবশ্যই থাকবেন”।

আরও পড়ুনঃপঞ্চমীতে চূড়ান্ত শুনানি হাইকোর্টের, পুজো নিয়ে আদালতে আর্জি ফোরাম ফর দুর্গোৎসব সংগঠনের।

এর আগে নোটবন্দি থেকে বিভিন্ন ক্ষেত্রে মোদীর জাতির উদ্দেশ্যে ভাষণ মানেই বড় চমক দেখা গেছে দেশবাসীর জন্য। তাই আজও মানুষ অপেক্ষা করছে তার ভাষণের। আরও উত্তেজনা বাড়িয়েছে তাঁর এই টুইট যেখানে দেশের জন্য খবরের কথা নিজেই জানিয়েছেন তিনি।এখন সন্ধ্যে ৬ টায় তিনি কি জানান দেশবাসীকে সেদিকেই তাকিয়ে গোটা দেশ।তবে বিশেষজ্ঞ মহলের মতে ক্রমহ্রাসমান করোনা আক্রান্তর সংখ্যা তথা সুস্থতার হার বৃদ্ধি এবং আসন্ন উৎসবের ব্যাপারেই দেশের মানুষকে অভিনন্দন ও ভালবাসা জানাবেন দেশের সুপ্রিম।

আবারও কি বড় ঘোষণা? আজ সন্ধ্যে ৬ টায় জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রীর । তার ভাষণের তথা সন্ধ্যে ৬ তা বাজার অপেক্ষায় এখন গোটা দেশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত