দেশে করোনা সংক্রমণের গ্রাফ আরও নিম্নমুখী,২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা নামল ৫০০০০ এর নীচে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশে করোনা সংক্রমণের গ্রাফ আরও নিম্নমুখী,২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা নামল ৫০০০০ এর নীচে ।উৎসবের মরসুম শুরুর ঠিক মুখে দেশবাসীকে স্বস্তি দিচ্ছে করোনা সংক্রমণের হার। একই সাথে সুস্থতার হার নিয়েও ইতিবাচক রিপোর্ট দিচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।দীর্ঘদিন বাদে দেশে একদিনে নতুন করোনা আক্রান্তের সংখ্যাটা ৫০ হাজারেরও নিচে নেমে এল। গত ২৪ ঘণ্টায় নতুন করে এই মারণ ভাইরাসের কবলে পড়েছেন মাত্র ৪৬ হাজার ৭৯১ জন। যা গত কয়েকমাসের মধ্যে সর্বনিম্ন।

আরও পড়ুনঃউৎসবের মরসুমে লাগামছাড়া করোনা সংক্রমণ বাংলায়, উদ্বেগ বাড়িয়ে কমল সুস্থতার হার

মৃতের সংখ্যাটাও আগের দিন বাদ দিলে ৩ মাসের মধ্যে সর্বনিম্ন। উৎসব শুরুর আগে দেশবাসীর জন্য এই পরিসংখ্যান রীতিমতো সুখবর।মঙ্গলবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৬ হাজার ৭৯১ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে প্রায় ৯ হাজার কম। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫ লক্ষ ৯৭ হাজার ৬৪ জন।

গত ২৪ ঘণ্টায় দেশে মৃতের সংখ্যাটা সামান্য বেড়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৫৮৭ জনের। ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ১৫ হাজার ১৯৭ জন।আরও স্বস্তির খবর হল, দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন প্রায় ৭০ হাজার মানুষ। অর্থাৎ আক্রান্তের তুলনায় অনেকটা বেশি সুস্থ রোগীর সংখ্যা। এই মুহূর্তে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ৬৭ লক্ষ ৩৩ হাজার ৩২৯ জন। সক্রিয় রোগীর সংখ্যা ৭ লক্ষ ৪৮ হাজার ৫৩৮ জন।

দেশে করোনা সংক্রমণের গ্রাফ আরও নিম্নমুখী,২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা নামল ৫০০০০ এর নীচে ।যা আগের দিনের তুলনায় অনেকটা কমেছে। দেশের সবচেয়ে বেশি প্রভাবিত ৫ রাজ্যেই করোনা আক্রান্তের গ্রাফ নিম্নমুখী।তবে আসন্ন উৎসবে এই সংক্রমণ ফের ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করেছে চিকিৎসক মহল। এদিকে পুজো নিয়ে হাইকোর্টের রায় এর পর সংক্রমণ নিয়ে অনেকটাই আশ্বস্ত রাজ্যের চিকিৎসকরা। তবে গোটা দেশের বিচারে বেশ স্বস্তিদায়ক এই পরিসংখ্যান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত