উৎসবের মরসুমে লাগামছাড়া করোনা সংক্রমণ বাংলায়, উদ্বেগ বাড়িয়ে কমল সুস্থতার হার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ উৎসবের মরসুমে লাগামছাড়া করোনা সংক্রমণ বাংলায়, উদ্বেগ বাড়িয়ে কমল সুস্থতার হার ।দেশে করোনা সংক্রমণের হার আস্তে আস্তে কমে এলেও দুর্গাপুজো তথা উৎসবের মরসুম যত এগিয়ে আসছে ততই চিন্তা বাড়াচ্ছে বাংলায় করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ হার। পুজোয় যা আরও ভয়াবহ চেহারা নেবে বলে মনে করছে বিশেষজ্ঞ থেকে চিকিৎসামহল।গতকাল অর্থাৎ সোমবার একদিনে করোনা আক্রান্ত প্রায় চার হাজার। মৃত্যু হয়েছে আরও ৬৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ২৫ হাজারের বেশি। তুলনামূলক কমছে সুস্থতার হার।

আরও পড়ুন:অ্যাম্বুল্যান্স এবং হাসপাতালের বেডের পর্যাপ্ত বন্দোবস্ত। নির্দেশ মুখ্যমন্ত্রীর।

সোমবার রাজ্য স্বাস্থ্য ভবন বুলেটিনের তথ্য অনুযায়ী, রাজ্যে একদিনে সর্বোচ্চ আক্রান্ত ৩,৯৯২ জন। প্রায় চার হাজার। রবিবার ছিল ৩,৯৮৩ জন। এই ধারাবাহিকতা বজায় থাকলে বেশি দিন লাগবে না, দৈনিক আক্রান্তের সংখ্যাটা ৫ হাজার হতে।তবে উত্‍সবের পর বাংলায় করোনা ঢেউ আচড়ে পড়ার সম্ভাবনা। হাইকোর্টের নির্দেশ মেনে পুজো হলে সেই সম্ভাবনা অন্তত নেই। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। গত ২৪ ঘন্টায় ৬৩ জনের মৃত্যু হয়েছে। রবিবার এই সংখ্যাটা ছিল ৬৪ জনে। যা একদিনে সর্বোচ্চ মৃতের সংখ্যা ছিল। সব মিলিয়ে রাজ্যে মোট মৃতের সংখ্যা ৬ হাজার ১১৯ জন। প্রতিদিনই বাড়ছে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা।

এদিনের পরিসংখ্যান অনুযায়ী, ৩৪ হাজার ৫৮৪ জন। রবিবার ছিল ৩৩ হাজার ৯২৭ জন। তুলনামূলক ৬৫৭ জন। এক সময় অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা কমতে কমতে ২৩ হাজারে নেমে এসেছিল। সেখান থেকে বাড়তে বাড়তে সংখ্যাটা ৩৫ হাজারের দোরগোড়ায়। এদিনও নতুন আক্রান্তের তুলনায় সুস্থ হয়ে উঠার সংখ্যাটা কম।একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩,২৭২ জন। রবিবার ছিল ৩,১১৩ জন। এই পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৮৪ হাজার ৩২৫ জন। সুস্থতার হার কমে ৮৭.৪৮ শতাংশ। রবিবার ছিল ৮৭.৫৫ শতাংশ। একদিনে যে ৬৩ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কলকাতার ১৮ জন। উত্তর ২৪ পরগনার ১০ জন। দক্ষিণ ২৪ পরগনার ৪ জন।

হাওড়ার ১১ জন। হুগলি ৪ জন। পশ্চিম বর্ধমান ১ জন। পূর্ব বর্ধমান ২ জন। পূর্ব মেদিনীপুর ৪ জন। নদিয়া ২ জন। মুর্শিদাবাদ ১ জন। মালদা ২ জন। দক্ষিণ দিনাজপুর ১ জন। উত্তর দিনাজপুর ১ জন। দার্জিলিং ১ জন। আলিপুরদুয়ার ১ জন। যদিও বাংলায় একদিনে ৪৩ হাজার ৬১৯ টি নমুনা টেস্ট হয়েছে।রবিবার ছিল ৪৩ হাজার ৫২০ টি। এই মূহুর্তে মোট টেস্টের সংখ্যা ৪০ লক্ষ ৩৪ হাজার ৮৮৯ টি। প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্টের সংখ্যা বেড়ে হল ৪৪,৮৩২ জন। এই মুহূর্তে সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে ৯২ টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হচ্ছে। আরও ২ টি ল্যাবরেটরি অপেক্ষায় রয়েছে।

উৎসবের মরসুমে লাগামছাড়া করোনা সংক্রমণ বাংলায়, উদ্বেগ বাড়িয়ে কমল সুস্থতার হার ।আশা করা যায় ওই ল্যাবরেটরিতে শীঘ্রই টেস্ট শুরু হবে। বাংলায় এই মূহুর্তে ৯৩ টি সরকারি এবং বেসরকারি হাসপাতালে আইসোলেশন শয্যা তৈরি করা হয়েছে। এর মধ্যে সরকারি ৩৮ টি হাসপাতাল ও ৫৫ টি বেসরকারি হাসপাতাল রয়েছে।হাসপাতালগুলিতে মোট কোভিড বেড রয়েছে ১২,৭৫১ টি। আইসিইউ শয্যা রয়েছে ১,২৪৩টি, ভেন্টিলেশন সুবিধা রয়েছে ৭৯০টি। কিন্তু সরকারি কোয়ারেন্টাইন সেন্টার রয়েছে ৫৮২টি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত