নজরবন্দি ব্যুরোঃ পুজোর মুখে সোনার মূল্যে ব্যাপক পতন ,খুশি বিক্রেতা থেকে গ্রাহক ।পুজো শুরু হতে বাকি মাত্র হাতে গোনা কয়েকটা দিন।সামনে ভরা উৎসবের মরসুম।পুজোর ঠিক শুরুতে সোনার দামে রেকর্ড পতনে যেমন খুশি ক্রেতারা তেমনি বিক্রেতাদের মনেও জেগেছে আশার আলো। ভারতের বাজারে আবারও পতন্মুখি হল সোনার দাম। দুর্গাপুজোর সপ্তাহে সোনার দাম ব্যাপক হারে পতন্মুখি। সেই সঙ্গে পাল্লা দিয়ে কমেছে রুপোর দামও।


কলকাতার বাজারে সোনা রুপোর কি দাম দাঁড়ালো দেখে নেওয়া যাক।এমসিএক্স ডিসেম্বর গােল্ড ফিচারে সােনার দাম এই নিয়ে পর পর দ্বিতীয় দিন কমল সোনার দাম এদিন তৃতীয়ার দিন সকালে সােনার দাম ০.২২ শতাংশ
পড়েছে। ফলে সােনার দাম এদিন ১০ গ্রামে ৫০,৪৩৭টাকা হয়েছে।রুপাের দাম ভারতের বাজারে এদিনও কমতির দিকে।রুপাের দাম এদিন ভারতের বাজারে ০.৭ শতাংশ কম।
ফলে ১ কেজি রুপাের দাম এদিন ভারতের বাজারে ছিল ৬১, ২৫০ টাকা।দুর্গাপুজোর সপ্তাহ ২০২০ সালে শুরু হচ্ছে ১৯ অক্টোবর থেকে। এদিন তৃতীয়ার দিন কলকাতায় ২২ ক্যারেটে সােনার দাম ৪৯,৮২০ টাকা রয়েছে। ২৪ ক্যারেটে ১৯ অক্টোবর কলকাতায় দাম রয়েছে ৫১, ৩২০ টাকা।দেশের অন্যান্য শহরে সােনার দাম বেঙ্গালুরুতে ২২ ক্যারেটে সােনার দাম ৪৬,৯০০ টাকা।২৪ ক্যারেটে দাম ৫১,৩২০ টাকা। চেন্নাইতে সেনার ২৪
ক্যারেটের দাম ৫১,১৬০ টাকা। ২২ ক্যারেটে দাম ৪৬,৯০০ টাকা।
পুজোর মুখে সোনার মূল্যে ব্যাপক পতন ,খুশি বিক্রেতা থেকে গ্রাহক ।মুম্বইতে ২২ ক্যারেটে সােনার দাম ৪৯,৯২০ টাকা। ২৪ ক্যারেটে দাম ৫০,৯২০ টাকা।দিল্লিতে ২২ ক্যারেটে সােনার দাম ৪৯,৩০০ টাকা। ২৪ ক্যারেটের দাম ৫৩,৭৮০ টাকা।দেশ জুড়ে সোনার সার্বিক মূল্য হ্রাস অনেকটাই স্বস্তি দিচ্ছে সাধারন মানুষকে।









