প্রয়াত মোহন বাগান ক্লাবের কিংবদন্তী ফুটবলার সমর ব্যানার্জি গত ২৭ জুলাই হাসপাতালে ভর্তি হয়েছিলেন অ্যালঝাইমার্স, উচ্চ রক্তচাপ এবং অ্যাজোটেমিয়া নিয়ে। টানা ২৪ দিনের লড়াই থামল আজ ভোররাত ২ টো ১০ মিনিটে। এসএসকেএম হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।
আশঙ্কা সত্যি হল। ঘোর সঙ্কটে ভারতীয় ফুটবল। ভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) নির্বাসিত করল ফিফা। আর এই খবরটি মঙ্গলবার ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতি দিয়ে তারা জানান।
নজরবন্দি ব্যুরোঃ বাংলার ফুটবলের মোড় ঘুরিয়ে দিতে নিজেই মাঠে নেমেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি নিজের দল ডায়মণ্ড হারবারের শুভ সুচনা করেছেন তিনি।...
জীবন যুদ্ধের লড়াইয়ে পরাজিত হয়েছেন ভারতীয় এবং বাংলার ফুটবল জগতের কিংবদন্তী ফুটবলার সুভাষ ভৌমিক। তাঁর মৃত্যু ক্রীড়া জগতের এক অপূরণীয় ক্ষতি। শোকবার্তা জ্ঞাপন করে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।