নজরবন্দি ব্যুরোঃ গতবছরের শেষের দিক থেকেই চরম অসুস্থ হয়ে পড়েছিলেন ময়দানের অন্যতম পরিচিত মুখ তথা ভারতীয় ফুটবলের অন্যতম নক্ষত্র সুভাষ ভৌমিক। তবে গত কয়েক দিন ধরে বুকের সমস্যাকে কেন্দ্র করে শারীরিক অবনতি দেখা দেয়। দ্রুত তাকে ভর্তি করা হয় একবালপুরের একটি নার্সিংহোম। জীবনযুদ্ধের শেষ লড়াইয়ে পরাজিত হন ফুটবল নক্ষত্র।
আরও পড়ুনঃ ক্রীড়া জগতের এক অপূরণীয় ক্ষতি, সুভাষ ভৌমিকের প্রয়াণে শোকবার্তা মুখ্যমন্ত্রীর
কিন্তু শেষ রক্ষা হলনা, শনিবার সকালেই না ফেরার দেশে পাড়ি দেন ময়দানের লড়াকু ভোম্বল দা। তাঁর এই আকস্মিক প্রয়ানে শোকের ছায়া ভারতীয় ফুটবল মহলে।
একই রকম ভাবে তাঁর চলে যাওয়ায় শোকপ্রকাশ করেন ময়দানের প্রাক্তন ফুটবলার ও ক্লাব কর্তারা। এই প্রসঙ্গে নিরাশার সুরে নজরবন্দিকে দীপেন্দু বিশ্বাস জানান,”সুভাষ ভৌমিক ভারতের অন্যতম সেরা কোচ এবং টিম ম্যানেজমেন্ট তথা টিম কে কিভাবে রাখতে হয় তা ওনার থেকে শেখা উচিত। ওনার চলে যাওয়াটা প্রচন্ড দুঃখজনক। ”

এরপরেই সুভাষ ভৌমিকের চিকিৎসার জন্য গতকালের বৈঠকের বিষয়ে প্রশ্ন করা হলে দীপেন্দু বিশ্বাস বলেন, “একেবারে এটা মেনে নেওয়া সম্ভব নয়, গতকাল ময়দানের তিনটে ক্লাব ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডান এমনকি আইএফএর সদস্যদের সঙ্গে নিয়ে অরূপদা বিশেষ উদ্যোগ নিয়েছিলেন ভালো জায়গায় তার চিকিৎসা করানোর জন্য, সেইমত সব কিছু ঠিক হল কিন্তু এরপরের দিনই তিনি চলে গেলেন।”
টিম কে কীভাবে রাখতে হয় সুভাষ ভৌমিকের থেকে শেখা উচিত, স্মৃতিচারণায় দিপ্যেন্দু বিশ্বাস

এককথায় সুভাষ ভৌমিক তথা ময়দানের সুপরিচিত ভোম্বলদার আকস্মিকভাবে চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না এই জনপ্রিয় ফুটবলার তথা মহামেডানের আশার আলো। তাই আপাতত তাঁর পরিবার কে সমবেদনা জানানোর পাশাপাশি সুভাষ ভৌমিকের স্মরণে বিশেষ পরিকল্পনা গ্ৰহনের কথা জানান দীপেন্দু বিশ্বাস।



