Lionel Messi: ‘সবার জন্যে শুভকামনা’, টিম আর্জেন্টিনায় না থেকেও ‘হাজির’ মেসি!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পুরো দল ব্যস্ত অনুশীলনে। তখন লিওনেল মেসি আছেন ‍ছুটিতে। দীর্ঘদিন পর জাতীয় দলের সঙ্গে নেই তিনি। কোপা আমেরিকা জয়ের পর থেকে তাকে বেশি স্বাচ্ছন্দ্য লাগছিল এখানেই। বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর সেখানে ভালোভাবে মানিয়ে নিতে পারেননি।

আরও পড়ুনঃ আবার মুখোমুখি ভারতে-পাকিস্তান, টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ

তবে জাতীয় দলে আসার পর থেকেই মেসিকে দেখা গেছে ফুরফুরে মেজাজে। আসলে মেসি আর্জেন্টিনা দলটা কতটা উপভোগ করেন, সেটাই যেন আরেকবার জানান দিলেন। দলে না থাকলেও সবার জন্য শুভ কামনা জানিয়েছেন ২৮ বছর পর আলবিসেলেস্তেদের আন্তর্জাতিক শিরোপা এনে দেওয়ার কারিগর।

গত বছরের শেষদিকে বড়দিন উদযাপন করতে আর্জেন্টিনায় আসেন মেসি। এরপর আক্রান্ত হন করোনায়। পরে ফ্রান্সে ফিরে গেলেও দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। মেসিকে শেষ অবধি এবারের বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের জন্য বিবেচনায় রাখেননি আর্জেন্টাইন কোচ স্ক্যালোনি।

পরে মেসিকে নিয়ে স্ক্যালোনি বলেন, ‘তাকে আমাদের সঙ্গে পাওয়াটা হতো দারুণ ব্যাপার। কিন্তু সে ভাইরাসের অনেক কঠিন ধাপ অতিক্রম করেছে। আমি তাই সিদ্ধান্ত নিয়েছি তাকে এবার ডাকব না। সে অনেকদিন খেলার বাইরে ছিল আর করোনা তাকে অনেক আঘাত করেছে। তাই আমাকে ওই সিদ্ধান্তটা নিতে হয়েছে।’

‘সবার জন্যে শুভকামনা’, টিম আর্জেন্টিনায় না থেকেও ‘হাজির’ মেসি

'সবার জন্যে শুভকামনা', আর্জেন্টিনায় না থেকেও ‘হাজির’ মেসি
‘সবার জন্যে শুভকামনা’, আর্জেন্টিনায় না থেকেও ‘হাজির’ মেসি

যদিও আর্জেন্টিনার আসন্ন ফুটবল ম্যাচ নিয়ে প্রাণভরা শুভেচ্ছা জানিয়ে ইন্সটাগ্রামে পোস্ট করেছেন লাওলেন মেসি। সেখানে তিনি লিখেছেন, তিনি লিখেছেন, ‘সবার জন্য শুভ কামনা।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত