T-20 World Cup: আবার মুখোমুখি ভারতে-পাকিস্তান, টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গতবছর টুর্নামেন্ট শুরুর আগে থেকেই বিশ্বের সমস্ত ক্রিকেট বিশ্লেষকদের তরফ থেকে হট ফেভারিটের তকমা পেয়েছিল বিরাট কোহলির মেইন ইন ব্লুজ। তবে টুর্নামেন্টের শুরুতেই বাবর আজমের পাকিস্তানের বিপক্ষে মুখ থুবড়ে পড়ে ভারতীয় ক্রিকেট দল। যারফলে বিশ্ব ক্রিকেটের ইতিহাসে সৃষ্টি হয় এক নতুন অধ্যায়।

আরও পড়ুনঃ পরিবেশ নষ্ট করছে বিরাট, কঠোর সিদ্ধান্ত নেবেন সৌরভ?

তবে এখানেই শেষ নয় দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছেও ধরাশায়ী হয়ে যায় ভারত। যারফলে শুরুতেই টুর্নামেন্ট থেকে ছিটকে যায় বিরাট-রোহিতরা। শেষ পর্যন্ত সেবার টুর্নামেন্ট নিজেদের পকেটে পুড়ে ফেলে ডন ব্র্যাডম্যানের অস্ট্রেলিয়া।

আবার মুখোমুখি ভারতে-পাকিস্তান
আবার মুখোমুখি ভারতে-পাকিস্তান

এবারও পাকিস্তানের মুখোমুখি হয়ে নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। এবার অস্ট্রেলিয়ার মাটিতে আয়োজিত হতে চলেছে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ। সেই নিয়েই গতকাল স্যোশাল সাইটে প্রকাশ পায় টুর্নামেন্টের সময় সূচি। সেই অনুযায়ী আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হবে এবারের বিশ্বকাপ।

আবার মুখোমুখি ভারতে-পাকিস্তান
আবার মুখোমুখি ভারতে-পাকিস্তান

যেখানে ২২ অক্টোবর সিডনির মাটিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে উইলিয়ামসনের নিউজিল্যান্ড। এবং তার পরের দিন অর্থাৎ ২৩ অক্টোবর বাবর আজমের পাকিস্তানের মুখোমুখি হবে রাহুল-রোহিতরা। আইসিসি সূত্রে জানা গিয়েছে, এই প্রথম রাউন্ড থেকে মোট ৮ টি দল সুপার ১২ পৌঁছতে পারবে। এরপর সুপার ১২ স্টেজে দুটি ভাগে সমস্ত দল গুলিকে ভাগ করা হয়েছে। যেখানে প্রথম ভাগে অস্ট্রেলিয়া , নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও আফগানিস্তান কে রাখা হয়েছে।

আবার মুখোমুখি ভারতে-পাকিস্তান, টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ

পরবর্তী ভাগে রাখা হয়েছে, ভারত, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ কে। এছাড়াও যোগ্যতা অর্জন পর্বের ভাগ থেকে পার্ট বিয়ের বিজেতা ও পার্ট এর রানার্সআপ অংশ নিতে পারবে। এছাড়াও যোগ্যতা অর্জন পর্ব খেলেই সুযোগ করে নিতে হবে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ কে। আপাতত যা জানা গিয়েছে তাতে আগামী ১৩ নভেম্বর মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালের দিনক্ষণ ঠিক করা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত