পরিবেশ নষ্ট করছে বিরাট, কঠোর সিদ্ধান্ত নেবেন সৌরভ?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্ব ছাড়ার পর থেকেই ভারতীয় দলের দায়িত্ব সামলেছেন বিরাট কোহলি। তারপর থেকে দীর্ঘ সাত বছরে বিরাট কোহলির হাত ধরে এক অভূতপূর্ব উত্থান ঘটে ভারতীয় টেস্ট ক্রিকেট দলের। খেলোয়াড়দের ফিটনেসের পাশাপাশি বিদেশের মাটিতে জয় প্রায় সবকিছুতেই দেখা দিয়েছে নতুনত্ব।

আরও পড়ুনঃ “বস ইজ আউট”, কাকে উদ্দেশ্য করে বললেন সৌরভ

যত সময় এগিয়েছে একের পর এক জয় উঠে এসেছে বিদেশের মাটি থেকে। অস্ট্রেলিয়ার পাশাপাশি ইংল্যান্ডের মাটি থেকেও জয় তুলে এনেছে মেইন ইন ব্লুজ। তবে বর্তমান সময়ে বিরাট কোহলি কে নিয়েই বিতর্ক দেখা দিয়েছে ভারতীয় ক্রিকেট মহলে। তবে শুধু বিসিসিআইয়ের অন্দরেই নয় বিরাট কে নিয়ে বিতর্ক দেখা দিয়েছে একাধিক বিদেশি তারকাদের মধ্যেও।

এই নিয়ে প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার দানিশ কানেরিয়া বলেন, বিরাট কোহলি ভারতীয় দলের পরিবেশ নষ্ট করে দিয়েছেন, যা প্রাক্তন অধিনায়ক এমএস ধোনি নিজে তৈরি করেছিলেন। তবে শুধু কানেরিয়াই নন আরসিবির এই তারকা কে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আরও দুই বিদেশী তারকা। যেখানে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার কেপ টাউন টেস্টের সময় বিতর্কিত ডিআরএস সিদ্ধান্তের সমালোচনা করেন প্রাক্তন অভিজ্ঞ ক্রিকেটাররা।

পরিবেশ নষ্ট করছে বিরাট, কঠোর সিদ্ধান্ত নেবেন সৌরভ?
পরিবেশ নষ্ট করছে বিরাট, কঠোর সিদ্ধান্ত নেবেন সৌরভ?

প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন বলেন, যে কোহলিকে তার কাজের জন্য জরিমানা বা সাসপেন্ড কিংবা অন্যকোন শাস্তি দেওয়া উচিত। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ব্যাটসম্যান ড্যারিল কালিনান বলেন, এই টেস্টে বিরাট যা করেছেন তার জন্য  ‘কঠোর শাস্তি’ দেওয়া উচিত।

বিশেষ সূত্র অনুযায়ী খবর, গত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে অধিনায়ক বিরাট কোহলি নাকি দলের সিনিয়র খেলোয়াড় রবিচন্দ্রন অশ্বিন, চেতেশ্বর পূজারা এবং সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানেকে ব্যাপক ভাবে অপমানিত করার পাশাপাশি ড্রেসিংরুমে তাদের কে ব্যাপকভাবে গালিগালাজ করেন। যা কিছুতেই মেনে নিতে পারেননি বিরাট সতীর্থরা।

যারফলে গোটা ঘটনাটি বোর্ড সচিবের কানে তোলেন তারা। যারফলে কোহলি কে দলের অধিনায়কের ভূমিকা থেকে সরানোর ভাবনা শুরু করে বিসিসিআই। তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করার আগে নিজেই অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ান কোহলি। যা নিয়ে পরবর্তীতে সরগরম হয়ে ওঠে বিসিসিআই। প্রথমে অধিনায়কত্ব ছাড়ার প্রসঙ্গে সরব হয়ে ওঠে কোহলি।

পরিবেশ নষ্ট করছে বিরাট, কঠোর সিদ্ধান্ত নেবেন সৌরভ?

সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রথমে সৌরভ গঙ্গোপাধ্যায় কে নিশানা করে বোমা ফাটান কোহলি তারপরেই সৌরভের বিরুদ্ধে সরব হয়ে ওঠে গোটা দেশ। যদিও পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গাঙ্গুলি জানান, “কোন বিবৃতি নেই, কোনও প্রেস কনফারেন্স নেই, আমরা এটি সাজিয়ে নেব। এটা বিসিসিআইয়ের উপর ছেড়ে দিন।” যা নিয়ে এখনও সরগরম ভারতীয় ক্রিকেট মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন