Abhishek Banerjee: অভিষেকের দলের কোচ কিবু ভিকুনা, প্লেয়ার তালিকায় থাকছে বড় চমক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাংলার ফুটবলের মোড় ঘুরিয়ে দিতে নিজেই মাঠে নেমেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি নিজের দল ডায়মণ্ড হারবারের শুভ সুচনা করেছেন তিনি। একেবারে প্রথম ডিভিশনে খেলার ছাড়পত্র পাওয়ার পরেই তোরজোড় শুরু৷ এরই মধ্যে শোনা যাচ্ছে আই লিগ জয়ী কিবু ভিকুনাকে কোচ করতে চলেছে ডায়মণ্ড হারবার।

আরও পড়ুনঃ রাজনীতিতে দ্বিতীয় ইনিংস, পাটনার প্রশান্ত কিশোর এখন বিশেষ আকর্ষণ

2 5

সূত্রে খবর, প্রশাসনিক কর্তাদের বৈঠকে ছাড়পত্র মিলেছে। কিছুদিনের মধ্যেই এই ঘোষণা করতে চলেছেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ স্প্যানিশ কোচকে দলে এনে বড় চমক দিতে চলেছে নতুন দল৷

অভিষেকের দলের কোচ কিবু ভিকুনা, প্লেয়ার তালিকায় থাকছে বড় চমক
অভিষেকের দলের কোচ কিবু ভিকুনা, প্লেয়ার তালিকায় থাকছে বড় চমক

প্রথমে প্রাক্তন ফুটবলার কৃষ্ণেন্দু রায়কে কোচ হিসাবে ভাবা হয়েছিল৷ কিন্তু বসড় পরিকল্পনা নিয়ে মাঠে নামতেই চমক আনল অভিষেকের দল৷ মোহনবাগানের বিখ্যাত কোচ কিবু ভিকুনাকে প্রধান কোচ হিসাবে রাখতে চাইছে তাঁরা। সহকারী কোচ পদে থাকুন কৃষ্ণেন্দু৷

অভিষেকের দলের কোচ কিবু ভিকুনা, প্লেয়ার তালিকায় থাকছে বড় চমক

4 4

রাজনীতিকে দূরে সরিয়ে ডায়মণ্ড হারবার ক্লাবে সকলকে স্বাগত জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন কোচ হিসাবে কিবু ভিকুনাকে আনার পর আরও একাধিক চমক রয়েছে এই দলের৷ আগামী দিনে তা ক্রমশ প্রকাশ করবেন অভিষেক নিজেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর