নজরবন্দি ব্যুরোঃ আগামীকাল বেলা ১১ টা। পাটনায় সাংবাদিক বৈঠক করে নতুন দলের সুচনা করবেন প্রশান্ত কিশোর। ভোট কুশলীর তকমা সরিয়ে একেবারে রাজনীতির ময়দানে নামতে চান তিনি৷ সোমবারই ট্যুইট করে সেই আশ্বাস দিয়েছিলেন। বৃহস্পতিবার তার আনুষ্ঠানিক ঘোষণা।
আরও পড়ুনঃ মমতার বৈঠকে উপস্থিত থাকবেন অনুব্রত? নতুন প্রশ্নের সম্মুখীন দল
সোমবার ট্যুইট করে প্রশান্ত কিশোর লেখেন গণতন্ত্রের তাৎপর্যপূর্ণ অংশ হয়ে ওঠার পথে আমার যে অন্বেষণ, তা ১০ বছর ধরে চলল। তবে এ বার সরাসরি ‘প্রকৃত ঈশ্বর’ অর্থাৎ জনতা জনার্দনের দরবারে যাওয়ার সময় এসেছে। গণতন্ত্রকে আরও কাছ থেকে বোঝার সময় এসেছে। শুরু বিহার থেকেই। হঠাৎ করে রাজনীতির দ্বিতীয় ইনিংসে বিহারকে কেন বেছে নিলেন তিনি।

২০১৮ সালে মহাজোটের সঙ্গে থেকে জেডিইউকে ক্ষমতায় এনেছিলেন প্রশান্ত কিশোর। পরিবর্তে তাঁকে দলের সর্বভারতীয় সহ-সভাপতি পদে বসান নীতিশ কুমার৷ কিন্তু এনডিএ শিবিরের বাইরে গিয়েও অবিরাম কাজ চালিয়ে গেছেন তিনি৷ তবে বিহারে যে ক্যাম্পেইন তিনি চালিয়েছেন তাতে অনেকটা ইতিবাচক ফলাফলের জন্য আশাবাদী৷

সূত্রের খবর, দু’দিন পাটনায় থেকে একাধিক দলের শীর্ষ নেতৃত্বদের সঙ্গে বৈঠক সেরে ফেলেছেন তিনি। রাত পোহালেই নতুন দল গঠন করে দ্বিতীয় ইনিংসের শুভ সুচনা করবেন৷ শোনা যাচ্ছে, জন সুরাজ অর্থাৎ মানুষের সুশাসন এর কথা উল্লেখ থাকবে তাঁর নতুন দলে৷ যুব সমাজকে সামনে রেখেই বিহারের মাটিতে কাজ শুরু প্রশান্তের।
রাজনীতিতে দ্বিতীয় ইনিংস, পাটনার প্রশান্ত কিশোর এখন বিশেষ আকর্ষণ

তবে প্রশান্তের রাজনৈতিক কামব্যাককে বিশেষ গুরুত্ব দিতে নারাজ নীতিশ কুমার এবং তেজস্বী যাদব৷ বিহারে টলমল সরকার নিয়েও বিশেষ চিন্তিত নয় বিজেপি। কিন্তু জাতীয় স্তরে প্রশান্ত কিশোরের ভূমিকা হাড়ে হাড়ে টের পাচ্ছে গেরুয়া শিবির।



