শুভেন্দুর দল ছাড়ার পরই আসানসোলের পুরপ্রশাসক পদ থেকে ইস্তফা দিলেন জিতেন্দ্র তিওয়ারি। বুধবার মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনালাপে পরও ইস্তফা দিলেন তিনি। এপ্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, ' যা করছেন, তা কি ঠিক করছেন? এটাই কি আদর্শ?' তৃণমূল নেতা কুনাল বলেন,' তৃণমূলে কোনও প্রভাব পড়বে না।' উল্টোদিকে বিজেপি নেতা দিলীপ ঘোষ জিতেন্দ্রকে দলে আসার জন্য স্বাগত জানান।
বঙ্গে শুরু কোভ্যাক্সিনের চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল, প্রথম টিকা নিলেন কলকাতা পুরোসভার প্রশাসক ফিরহাদ হাকিম। পরীক্ষামূলক প্রয়োগের জন্য হায়দরাবাদ থেকে আনা হয়েছে ১ হাজার টিকা।
বঙ্গে পৌঁছল করোনা ভ্যাকসিন, প্রথম ডোজ নিতে পারেন ফিরহাদ হাকিম। নাইসেডে ভারত বায়োটেকের তৈরি কো-ভ্যাকসিন পৌঁছল। জানা গিয়েছে, পরীক্ষামূলক প্রয়োগের জন্য হায়দরাবাদ থেকে আনা হয়েছে ১ হাজার টিকা।
এবার নারদা-কাণ্ডে ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর নোটিস পৌঁছল তিন নেতার কাছে। সূত্রের খবর, কলকাতার প্রাক্তন মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম, প্রসূন বন্দ্যোপাধ্যায় ও মদন মিত্রকে দেওয়া হয়েছে এই নোটিস। যদিও প্রসূন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি কোনও নোটিস পাননি। ফিরহাদ হাকিমকে ফোন করা হলে তাঁর ফোন বেজে যায়। এমনকি যোগাযোগ করা যায়নি মদন মিত্রের সঙ্গেও ।
শুরু বাংলার শ্রেষ্ঠ উৎসব। আজ 'চেতলা অগ্রণী'র দুর্গা প্রতিমাকে চক্ষুদান মমতার। করোনা আবহে কিছুটা আড়ষ্ঠতা সাথে নিয়েই শুরু হচ্ছে বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। বাকি আর মাত্র ৯দিন।