বৃহস্পতিবার রাতেই শহরে পৌঁছে গিয়েছেন বিরাট। ৩৫ তম জন্মদিনটি তিলোত্তমায় পার করবেন তিনি। দুপুরে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। তার আগে কিং কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ক্রিকেটের নন্দনকাননে রবিবার কি জয়ে ফিরতে পারবেন রোহিত শর্মার দল ? কাম্বলির চোখের জলের স্মৃতি ভুলে ইডেনে বিশ্বকাপের প্রথম জয়ের খোঁজে ভারতসব দিক ভেবে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন আজ ভারতের সম্ভাব্য একাদশ হতে পারে এই রকম।
আজ কলকাতার তাপমাত্রা ৩২ ও ২৪ এর আশেপাশে রয়েছে, আগামীকাল থেকে তাপমাত্রা অনেকটা কমে গিয়ে সোমবার ২১-২২ এ চলে আসবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কুড়ির নিচে নেমে যেতে পারে।
আগামী রবিবার ইডেনে হাইভোল্টেজ ম্যাচ। বিশ্বকাপের প্রথম ম্যাচ কলকাতায় খেলতে আসছে ভারত। বিপক্ষে দক্ষিণ আফ্রিকা। স্বাভাবিকভাবেই দর্শকদের ভিড় হবে। খেলা শেষে বাড়ি যাওয়ার সময় কোনও সমস্যায় যাতে না পড়তে হয় তার জন্য অতিরিক্ত মেট্রো চলবে সেদিন।
হাউজফুল ক্রিকেটের নন্দনকানন। খেলা শেষ হতে হতে অনেকটাই রাত হয়ে যাবে। সেইসময় বাড়ি ফিরতে সমস্যার মুখে পড়তে হতে পারে। তবে সেই চিন্তা দূর করল কলকাতা মেট্রো। মঙ্গলবার অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্বকাপ ট্রফি আসছে ইডেনে। এর চেয়ে বড় সুখবর আর কলকাতাবাসীদের জন্য কী হতে পারে! আইসিসি জানিয়ে দিয়েছে, আগামী ৮ সেপ্টেম্বর ইডেনে আনা হবে বিশ্বকাপ ট্রফি। এর আগেও কলকাতায় বিশ্বকাপ ট্রফি আনা হলেও তা কেবল একটি স্কুলে নিয়ে যাওয়া হয়েছিল। ফলে সবাই যেতে পারেননি। এবার কিন্তু ৮ তারিখ সব সাধারণ মানুষের জন্যই ইডেনের দরজা খোলা থাকছে।
স্নেহাশিস জানিয়েছেন, ইডেনে নতুন স্কোরবোর্ড বসছে। ঢেলে সাজানো হচ্ছে শৌচাগার এবং কর্পোরেট বক্স। উল্লেখ্য, বিশ্বকাপের সেমিফাইনাল-সহ মোট পাঁচটি ম্যাচের আয়োজন হবে ইডেনে। দুর্গাপুজোর কথা মাথায় রেখে ইডেনের ম্যাচগুলি বাঙালির প্রিয় উৎসবের পরেই দেওয়া হয়েছিল।