নজরবন্দি ব্যুরো: বিশ্বকাপ ট্রফি আসছে ইডেনে। এর চেয়ে বড় সুখবর আর কলকাতাবাসীদের জন্য কী হতে পারে! আইসিসি জানিয়ে দিয়েছে, আগামী ৮ সেপ্টেম্বর ইডেনে আনা হবে বিশ্বকাপ ট্রফি। এর আগেও কলকাতায় বিশ্বকাপ ট্রফি আনা হলেও তা কেবল একটি স্কুলে নিয়ে যাওয়া হয়েছিল। ফলে সবাই যেতে পারেননি। এবার কিন্তু ৮ তারিখ সব সাধারণ মানুষের জন্যই ইডেনের দরজা খোলা থাকছে।
আরও পড়ুন: এশিয়া কাপের দল থেকে বাদ, ইঙ্গিতপূর্ণ পোস্ট চাহালের


সিএবি সূত্রে জানা গিয়েছে, ইডেনের পাশাপাশি দক্ষিণ কলকাতার একটি শপিং মলে বিশ্বকাপ ট্রফিটি নিয়ে যাওয়া হবে। আয়োজন করা হবে একটি র্যালি। ৮ তারিখ ইডেনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থাকার কথা টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজের। সঙ্গে অন্যান্য ক্রিকেটাররা হাজির থাকবেন। উপস্থিত থাকতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

প্রসঙ্গত, ২৮ শে অক্টোবর ইডেনে প্রথম বিশ্বকাপের ম্যাচ। সেই ম্যাচে মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও বাংলাদেশ। ৩১ শে অক্টোবর বাংলাদেশ ও পাকিস্তান ম্যাচ। ভারতের ম্যাচ ৫ ই নভেম্বর, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ১২ তারিখ রয়েছে ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ। সঙ্গে, ১৬ ই নভেম্বর দ্বিতীয় সেমিফাইনালও খেলা হবে ইডেনে। এই মুহূর্তে বিশ্বকাপের জন্য সাজিয়ে তোলা হচ্ছে ইডেন উদ্যানকে।



ইডেনে আসছে বিশ্বকাপ ট্রফি! কিন্তু কবে? সবাই কি দেখতে পারবে? জানুন









