গত বুধবার উত্তপ্ত সন্দেশখালি (Sandeshkhali)। তৃণমূলের তিন নেতা শেখ শাহজাহান, উত্তম সর্দার ও শিবু হাজরার গ্রেফতারির দাবিতে পথে নেমেছেন দ্বীপাঞ্চলের মহিলারা। ঘেরাও করেছেন থানা। এই মুহূর্তে সন্দেশখালিতে জারি ১৪৪ ধারা। বন্ধ করা হয়েছে ইন্টারনেট।
শাহজাহানকে দু'বার তলব করেছিল ইডি। দুবারই হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। সূত্রে খবর, তৃতীয়বার হাজিরা এড়ালে শেখ শাহজাহানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারে তদন্তকারী আধিকারিকরা।
এখনও অধরা সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহান। তার দলীয় লোকেরা কেউ তাকে ভদ্রলোক বলছেন তো কেউ বলছেন স্বাধীনতা সংগ্রামী। এহেন মহান ব্যক্তিত্ব এখন নিখোঁজ। এবার তাকে ইমেল মারফত ফের নোটিশ পাঠাল ইডি (Enforcement Directorate)।
ইডির তরফে মূলত অভিযোগ তোলা হয়েছে যে এই মামলায় জড়িত রাজনৈতিক ব্যাক্তিত্বদের উপযুক্ত প্রমাণ থাকা সত্ত্বেও তাদের ওপর তদন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। মামলার অগ্রগতির রিপোর্ট চেয়ে ডিজিকে চিঠি দেওয়া হয়েছিল বলে ইডির দাবী। কিন্তু রাজ্য পুলিশ এই দায়িত্ব পালনে ব্যর্থ।
গত কয়েকমাস ধরেই হেমন্তকে জমি দুর্নীতির জন্য আইনি নোটিশ পাঠাচ্ছিল ইডি। এর আগে এই মামলায় এর আগে সিবিআই তদন্তকারীদের মুখোমুখি হয়েছিলেন হেমন্ত। ২৯ জানুয়ারি তার দিল্লির বাসভবনে গিয়ে তাকে না পেয়ে তার বাড়ি বাজেয়াপ্ত করে ইডি।
রাঁচিতে নিজের সরকারি বাসভবনে রয়েছেন তিনি। শীঘ্রই ইডির মুখোমুখি হবেন তিনি। এরপর থেকেই তাঁদের গ্রেফতারির জল্পনা শুরু হয়েছে। হেমন্তের (Hemanata Soren) অনুপস্থিতিতে তাঁর স্ত্রী হতে পারেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী! বিহারের লালু-রাবড়ি মডেল দেখা যাবে এবার ঝাড়খণ্ডে?