রেশন দুর্নীতি সংক্রান্ত মামলায় নয়া মোড়। রাজ্য পুলিশের হাত থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে যেতে চলেছে সব মামলা। কলকাতা হাইকোর্টে আবেদন জানাল ইডি। ইডি চাইছে রেশন দুর্নীতির সব মামলার তদন্ত করুক সিবিআই।

আরও পড়ুন : প্রাথমিক নিয়োগে ১২ জনের পৃথক মেধাতালিকা, পর্ষদকে নির্দেশ হাইকোর্টের
হাইকোর্টে ইডির আবেদন রেশনের সামগ্রী দুর্নীতিতে কেনা সংক্রান্ত রাজ্য পুলিশের দায়ের করা মামলাগুলির তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হোক। এই মুহুর্তে রাজ্য পুলিশের হাতে এই ধরনের ছয়টি মামলা আছে। হাইকোর্টে ইডির বক্তব্য,

রাজ্য পুলিশের হাতে থাকা ওই ছয়টি মামলার কোন প্রকৃত তদন্তই করেনি পুলিশ। মুল অভিযুক্তদের ধরার কোন চেষ্টাই করেনি রাজ্য পুলিশ। তাই এবার ওই মামলাগুলি এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে দিয়ে তদন্ত করাতে চাইছে আরেক তদন্তকারী সংস্থা ইডি। শুক্রবারই হাইকোর্টে এই মামলার ভিত্তিতে আবেদনের শুনানির সম্ভাবনা রয়েছে।

রাজ্য পুলিশের হাত থেকে কেন মামলা সরিয়ে নিচ্ছে হাইকোর্ট? নেপথ্যে ইডি
ইডির তরফে মূলত অভিযোগ তোলা হয়েছে যে এই মামলায় জড়িত রাজনৈতিক ব্যাক্তিত্বদের উপযুক্ত প্রমাণ থাকা সত্ত্বেও তাদের ওপর তদন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। মামলার অগ্রগতির রিপোর্ট চেয়ে ডিজিকে চিঠি দেওয়া হয়েছিল বলে ইডির দাবী। কিন্তু রাজ্য পুলিশ এই দায়িত্ব পালনে ব্যর্থ।



