প্রাথমিক নিয়োগে ১২ জনের পৃথক মেধাতালিকা, পর্ষদকে নির্দেশ হাইকোর্টের

বিচারপতি রাজাশেখর মান্থার (Justice Rajashekhar Mantha) বেঞ্চে শুনানি ছিল এদিন। আদালত জানায়, 'মামলাকারীদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও পর্ষদ তাঁদের নাম বাদ দিয়েছে। এই সিদ্ধান্ত অত্যন্ত কঠিন।'

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

প্রাথমিক নিয়োগ নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজাশেখর মান্থার। শুক্রবার নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল। সেখানেই এই নির্দেশ দেন বিচারপতি। ১২ জনের পৃথক মেধাতালিকা প্রকাশ করতে হবে পর্ষদ। দেখা হবে, পরীক্ষার নম্বরের ভিত্তিতে মামলাকারীরা নিয়োগের যোগ্য কিনা।

প্রাথমিক নিয়োগে ১২ জনের পৃথক মেধাতালিকা, পর্ষদকে নির্দেশ হাইকোর্টের

আরও পড়ুন: কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আজ থেকেই ধর্নায় মমতা, ৩ দিনের জন্য বন্ধ সব অবস্থান

সুপ্রিম কোর্টে (Supreme Court) প্রাথমিক নিয়োগের জট কেটেছে। গত সোমবার প্রাথমিকের মেধাতালিকা প্রকাশ করে ৯ হাজার ৫৩৩ জন চাকরিপ্রার্থীকে নিয়োগের নির্দেশ দেয় শীর্ষ আদালত। গত বুধবার পর্ষদ প্রাথমিকের ২০২২-এর মেধাতালিকা প্রকাশ করে। সভাপতি গৌতম পাল জানান, এক সপ্তাহের মধ্যেই যোগ্য প্রার্থীরা নিয়োগ পাবেন। তবে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। মামলাকারীদের দাবি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও নাম বাদ দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

প্রাথমিক নিয়োগে ১২ জনের পৃথক মেধাতালিকা, পর্ষদকে নির্দেশ হাইকোর্টের
প্রাথমিক নিয়োগে ১২ জনের পৃথক মেধাতালিকা, পর্ষদকে নির্দেশ হাইকোর্টের

আদালতে মামলাকারীদের দাবি, নিয়োগ (Recruitment) প্রক্রিয়ার সময় বিএড ডিগ্রি দেখান কারণ বিএডে তাঁদের নম্বর বেশি ছিল। তবে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, বিএড ডিগ্রি থাকলে প্রাথমিক নিয়োগে অংশ নেওয়া যাবে না। তাই তাঁরা ডিএলএড ডিগ্রি দেখানোর আবেদন করেছিলেন। কিন্তু পর্ষদ সেই আর্জি মানতে চায়নি। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হয় তাঁরা।

প্রাথমিক নিয়োগে ১২ জনের পৃথক মেধাতালিকা, পর্ষদকে নির্দেশ হাইকোর্টের

প্রাথমিক নিয়োগে ১২ জনের পৃথক মেধাতালিকা, পর্ষদকে নির্দেশ হাইকোর্টের

বিচারপতি রাজাশেখর মান্থার (Justice Rajashekhar Mantha) বেঞ্চে শুনানি ছিল এদিন। আদালত জানায়, ‘মামলাকারীদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও পর্ষদ তাঁদের নাম বাদ দিয়েছে। এই সিদ্ধান্ত অত্যন্ত কঠিন।’ হাইকোর্ট আরও জানায়, ‘প্রাথমিক শিক্ষক নিয়োগে পর্ষদকে অনেক বাধার মুখোমুখি হতে হচ্ছে, তবে একজন নাগরিককে সরকারি পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা যায় না।’ এই পর্যবেক্ষণের পরই বিচারপতি রাজাশেখর মান্থার ১২ জনের পৃথক মেধাতালিকা প্রকাশ করার নির্দেশ দেয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর