গ্রেফতারি চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত

গত কয়েকমাস ধরেই হেমন্তকে জমি দুর্নীতির জন্য আইনি নোটিশ পাঠাচ্ছিল ইডি। এর আগে এই মামলায় এর আগে সিবিআই তদন্তকারীদের মুখোমুখি হয়েছিলেন হেমন্ত। ২৯ জানুয়ারি তার দিল্লির বাসভবনে গিয়ে তাকে না পেয়ে তার বাড়ি বাজেয়াপ্ত করে ইডি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে বুধবার রাতে গ্রেফতার হয়েছেন ঝাড়খণ্ডের সদ্য পদত্যাগ করা মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। বৃহস্পতিবার তার আইনজীবীদের মাধ্যমে সুপ্রিম কোর্টে সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করেছেন অভিযুক্ত জেএমএম নেতা।

গ্রেফতারি চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত

আরও পড়ুন : দীর্ঘ টালবাহানার পর ইডির জালে হেমন্ত সোরেন, গ্রেফতারির আগেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা

দীর্ঘদিনের টালবাহানার পর বুধবার রাতে জমি দুর্নীতি মামলায় ইডির হাতে ধরা পড়েন তিনি। হেমন্ত সোরেনের আইনজীবী কপিল সিব্বল জানিয়েছেন, সুপ্রিম কোর্ট আবেদন গ্রহণ করেছে। শুক্রবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বধীন তিন বিচারপতির বেঞ্চে আবেদনের শুনানি হবে। অন্যদিকে, কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহেতা প্রশ্ন করেছেন, কেন রাঁচি হাইকোর্টে না গিয়ে সরাসরি সুপ্রিম কোর্টে আবেদন জানালেন হেমন্ত সোরেন।

গ্রেফতারি চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত

তিনি বলেন,”হাজার হাজার মানুষ গ্রেফতার হচ্ছেন। সকলে কি সুপ্রিম কোর্টে আসছেন?” গতকাল ঝাড়খন্ডের রাজভবনে তার মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বেরনোর পরই ইডির হাতে গ্রেফতার হন হেমন্ত সোরেন। তার গ্রেফতারির জল্পনা সামনে আসতেই মুখ্যমন্ত্রী হিসাবে দুজনের নাম সামনে আসে। একজন হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন এবং দ্বিতীয় চম্পাই সোরেন। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে জিতে যান জেএমএম নেতা।

গ্রেফতারি চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত
গ্রেফতারি চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত

গ্রেফতারি চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত

উল্লেখ্য, গত কয়েকমাস ধরেই হেমন্তকে জমি দুর্নীতির জন্য আইনি নোটিশ পাঠাচ্ছিল ইডি। এর আগে এই মামলায় এর আগে সিবিআই তদন্তকারীদের মুখোমুখি হয়েছিলেন হেমন্ত। ২৯ জানুয়ারি তার দিল্লির বাসভবনে গিয়ে তাকে না পেয়ে তার বাড়ি বাজেয়াপ্ত করে ইডি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর