আপাতত সিবিআইয়ের হেফাজতেই রয়েছে সন্দেশখালির বেতাজ বাদশা। বৃহস্পতিবার তাঁর ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় বসিরহাট আদালত। তবে জানা যাচ্ছে, আগামী সপ্তাহের মধ্যে বিশেষ ইডি আদালতে আবেদন করে নিজেদের হেফাজতে নেওয়া হতে পারে।
লোকসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্রের দুই প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় ও দীপক অধিকারী ওরফে দেব। একজন বিজেপির টিকিটে লড়বেন অন্যজন তৃণমূলের টিকিটে। দুজনেই আবার নিজের নিজের দলের তারকা সদস্য।
মহুয়া আজ জানিয়েছেন, কৃষ্ণনগরের কালীগঞ্জ বিধানসভার নয়াচর গ্রামে প্রচার কর্মসূচি রয়েছে তাঁর। সেই কারণেই তিনি হাজিরা দিতে পারবেন না। এর আগেও একই মামলায় কৃষ্ণনগরের বহিষ্কৃত তৃণমূল সাংসদকে তলব করেছিল ইডি। কিন্তু সেই সময়েও হাজিরা এড়িয়ে যান মহুয়া।
কুন্তলের সূত্র ধরেই চন্দ্রনাথ সিনহার নাম উঠে এসেছে। এরপরই তাঁর বাড়িতে যায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তদন্তে উঠে এসেছে, রাজ্যের এই মন্ত্রী কুন্তল ঘোষের এজেন্ট হিসেবে কাজ করতেন।
সিবিআইয়ের অভিযোগ রয়েছে তাঁরা বিজেপিতে গিয়ে দিব্যি নিজেদের কাজ চালিয়ে যাচ্ছেন। এটা গণতন্ত্রের উপর বিরাট আঘাত। জনতার ভোটে নির্বাচিত দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারিতে আমি তীব্র প্রতিবাদ জানাই।”