কেজরির পাশে মমতা, গ্রেফতার নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee: মমতার দাবি, বারবার বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের নিশানা করা হচ্ছে ও গ্রেফতার করা হচ্ছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আবগারি দুর্নীতি মামলায় শুক্রবার গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। এরপরই প্রতিবাদে মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকালে এক্স মাধ্যমে কেন্দ্রের শাসক দল বিজেপির বিরুদ্ধে কার্যত ক্ষোভ প্রকাশ করেছেন মমতা। তিনি জানিয়েছেন কেজরীবালের গ্রেফতারির খবর পেয়েই তাঁর স্ত্রী সুনীতা কেজরীবালের সঙ্গে কথা বলেছেন তিনি।

আরও পড়ুন: দীপ্সিতার কেন্দ্রে আই এস এফ এর প্রার্থী ঘোষণা, তাহলে জোটের কী হবে?

mamata1 5

তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন তিনি। মমতার দাবি, বারবার বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের নিশানা করা হচ্ছে ও গ্রেফতার করা হচ্ছে। প্রসঙ্গত, কেজরিওয়ালের আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করেছিল ইডি। তবে হেমন্ত সোরেন তার ঠিক আগে রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে তাঁর ইস্তফা দিয়ে দেন।

kajri

একজন বর্তমান মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুক্রবার মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের সঙ্গে দেখা করবেন ইন্ডিয়া জোটের নেতারা। ওই প্রতিনিধি দলে তৃণমূলের তরফে ডেরেক ও ব্রায়েন থাকবেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা তাঁর সোশ্যাল মিডিয়াতে এই ঘটনার তীব্র প্রতিবাদ করেন।

কেজরির পাশে মমতা, গ্রেফতার নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী

mamata1 6

তিনি লেখেন, “জনতার ভোটে নির্বাচিত বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের নিশানা করা হচ্ছে। তাঁরা গ্রেপ্তার হচ্ছেন। কিন্তু যাদের বিরুদ্ধে ইডি, সিবিআইয়ের অভিযোগ রয়েছে তাঁরা বিজেপিতে গিয়ে দিব্যি নিজেদের কাজ চালিয়ে যাচ্ছেন। এটা গণতন্ত্রের উপর বিরাট আঘাত। জনতার ভোটে নির্বাচিত দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারিতে আমি তীব্র প্রতিবাদ জানাই।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন