লোকসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্রের দুই প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় ও দীপক অধিকারী ওরফে দেব। একজন বিজেপির টিকিটে লড়বেন অন্যজন তৃণমূলের টিকিটে। দুজনেই আবার নিজের নিজের দলের তারকা সদস্য। তবে একই পেশা থেকে হওয়া সত্ত্বেও রাজনীতির ক্ষেত্রে দেবকে নিয়ে একাধিক মন্তব্য করেছেন হিরণ, বিভিন্ন সময় বেলাগাম আক্রমণ শানিয়েছেন। দেব (TMC Candidate Dev) শান্ত মেজাজেই তার জবাব দিয়েছেন। তবে এবার হয়তো ধৈর্য্যের বাঁধ ভাঙল তৃণমূল প্রার্থীর। প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী হিরণের ফিল্মি কেরিয়ার প্রসঙ্গ টেনে পাল্টা তোপ দাগলেন তিনি।



আরও পড়ুন: গোবিন্দার পর এবার রাজনীতিতে আসছেন করিনা এবং করিশ্মা! জোর গুঞ্জন বলিউডে
গরু পাচার মামলায় (Cattle Smuggling Case) কেন্দ্রীয় এজেন্সি ইডি-সিবিআই একাধিকবার তলব করেছে টলিউড অভিনেতা দেবকে। এনিয়ে হিরণ আক্রমণ করে দাবি করেছিলেন, গরু পাচার মামলায় মূল অভিযুক্ত এনামুল হকের সঙ্গে যোগাযোগ রয়েছে। এমনকি দুর্নীতির টাকা দিয়ে তিনি সিনেমা বানিয়েছেন বলেও অভিযোগ হিরণের। ঘাটালের সভা থেকেই তৃণমূল সাংসদকে নিয়ে মন্তব্য করেছেন। লোকসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে হিরণকে প্রশ্ন করা হয়েছিল দেবকে। প্রথমদিকে তৃণমূল প্রার্থী অভিযোগে গুরুত্ব দিতে না চাইলেও এবার তাঁর ধৈর্য্যের বাঁধ ভাঙল।

বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে হিরণ (Hiran Chatterjee) প্রসঙ্গে দেব বলেন, হিরণ আমার থেকে একটু সিনিয়র হলেও টলিউডে আমাদের দুজনের কেরিয়ারই একসঙ্গে শুরু হয়েছিল। আমি একটি জায়গায় পৌঁছে গিয়েছি ও হয়তো পৌঁছাতে পারেনি। তাই হিরণের কোথাও একটা সমস্যা আছে। সেই আক্ষেপ রাজনীতির ময়দানে মেটাচ্ছে।’ কয়েকদিন আগেই হিরণ ঘাটালের (Ghatal) লোকসভা প্রার্থী হওয়া নিয়ে দেব বলেছিলেন, ‘বিজেপি নাম ঘোষণার পর সবাই জানতে পেরেছে হিরণ ঘাটালে লড়ছে। আমি বুঝতে পেরেছিলাম দু’বছর আগে যখন আমাকে নিয়ে মন্তব্য করতে শুরু করে।’


হিরণের লাগাতার আক্রমণে ‘বিরক্ত’ দেব, ‘ব্যর্থ ফিল্মি কেরিয়ার’, তোপ ঘাটালের তৃণমূল প্রার্থীর

উল্লেখ্য, সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে দেব বলেন, ‘আমি কাজে বিশ্বাস করি। নির্বাচনের সময় অনেকে অনেক কথা বলেন। আমি গত বছরে সবাইকে ভালো রাখার চেষ্টা করেছি। আমি কারও থেকে টাকা নিইনি। প্রমাণ থাকলে গিয়ে ইডি-সিবিআইকে দিয়ে দিন। আমি তো কারও ভয় দলবদল করিনি।’ উল্লেখ্য, আগামী ২৫ মে ষষ্ঠ দফায় ঘাটাল লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। দুই তারকা প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।







