লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই উত্তেজনার পারদ বাড়ছে। কঙ্গনা রানাউত, অরুণ গোভিল, গোবিন্দা কিংবা রচনা বন্দ্যোপাধ্যায়ের মতো তারকারা এবার লোকসভার লড়াইয়ে। আরও বহু তারকা লোকসভার আগে বিভিন্ন রাজনৈতিক দল যোগ দিতে পারেন বলেও খবর মিলছে। এই তালিকায় যুক্ত হতে পারেন করিনা এবং করিশ্মা কপুরও।
আরও পড়ুন: ভোটের ময়দানে মুখোমুখি দুই প্রাক্তন! রচনার বিপক্ষে কী হবে বিজেপির সিদ্ধান্ত?



কপূর পরিবারের এই দুই বোনের ভালবাসার কথা শোনা যায় বলিউডের আনাচ-কানাচে। পরস্পরকে চোখে হারান তাঁরা। কানাঘুষো, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের হাত ধরে শিবসেনায় যোগ দিতে চলেছেন করিনা এবং করিশ্মা। কিন্তু কপূর সিস্টার্স শিবসেনার হয়ে লোকসভায় লড়বেন কি না, সেটা অজানা।



আসন্ন ভোটে শিবসেনার প্রার্থীদের হয়ে প্রচারেও দেখা যেতে পারে দু’জনকে। এই বিষয়ে কোনও পক্ষই মুখ খোলেনি। অপরদিকে শিব সেনা শিবিরে যোগ দিলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ তথা অভিনেতা গোবিন্দা। সূত্রের খবর, বলিউডের ‘হিরো নম্বর ওয়ান’কে প্রার্থীও করছে শিব সেনা।
গোবিন্দার পর এবার রাজনীতিতে আসছেন করিনা এবং করিশ্মা! জোর গুঞ্জন বলিউডে

জানা গিয়েছে, উত্তর পশ্চিম মুম্বই কেন্দ্র থেকে শিব সেনার টিকিটে নির্বাচনে লড়বেন প্রাক্তন কংগ্রেস সাংসদ। উল্লেখ্য, ২০০৪ সালে কংগ্রেসের টিকিটে লোকসভা ভোটে লড়ে ৫০ হাজার রেকর্ড মার্জিনে জিতেছিলেন গোবিন্দা। যদিও বছর খানেকের মধ্যে রাজনৈতিক মোহভঙ্গ হয় তাঁর। ফিল্মি কেরিয়ার বাঁচাতে সাংসদ পদ থেকেও ইস্তফা দিয়ে রাজনীতি থেকে দূরত্ব বাড়ান অভিনেতা।







