ডার্বি ম্যাচের আগে নতুন স্ট্রাইকার সই করিয়ে শক্তি বাড়িয়েছে ইস্টবেঙ্গল। রিচার্ড সেলিসের অভিজ্ঞতা এবং বহুমুখী দক্ষতা আইএসএলের বাকি মরশুমে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবার দেখার, মাঠে তিনি নিজের প্রতিভার ছাপ কতটা রাখতে পারেন।
এই হারের ফলে ইস্টবেঙ্গল পয়েন্ট তালিকায় ১১ নম্বরেই রইল। অপরদিকে, তিন পয়েন্ট নিয়ে ওড়িশা উঠে এল তৃতীয় স্থানে। লাল-হলুদের জন্য সামনে আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
গত বছর এপ্রিল মাসে তিনি যখন ইস্টবেঙ্গলের কোচ হিসাবে দায়িত্ব নিয়েছিলেন, তখন লাল-হলুদ সমর্থকদের মধ্যে উত্তেজনার শেষ ছিল না। কুয়াদ্রাতের কোচিংয়েই সুপার কাপ জেতে ইস্টবেঙ্গল। এরপর সমর্থকদের নয়নের মণি হয়ে ওঠেন তিনি।
আজ বিকেল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ নম্বর ধারা (১৪৪ আইপিসি) জারি করা হয়েছে। যুবভারতী চত্বরে জমায়েত করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিধাননগর কমিশনারেট। সঙ্গে তিনি এও বলেছেন, শান্তিপূর্ণ মিছিলে তাঁদের আপত্তি নেই কিন্তু অরাজকতা তৈরি হলে সাধারণ মানুষ বিপদে পড়তে পারেন।
ইস্টবেঙ্গলের আক্রমণভাগ অত্যন্ত শক্তিশালী হতে চলেছে। একদিকে, দিমিত্রিয়স দিয়ামান্তাকোস। সঙ্গে আবার সই করেছেন ডেভিড লাললানসঙ্গা। আই লিগে সবচেয়ে বেশি গোল করেছেন তিনি। দলে রয়েছেন ক্লেটন সিলভা। তিনি আবার সুপার কাপের সর্বোচ্চ গোলদাতা।