ইস্টবেঙ্গলেই থেকে গেলেন ক্রেসপো, চুক্তি হল ২ বছরের

Crespo: এই ঐতিহাসিক ক্লাবে আমার সফর অব্যাহত রাখতে পেরে আমি খুব খুশি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

গতবছর ওড়িশা এফসি থেকে ইস্টবেঙ্গলে এসেছিলেন সল ক্রেসপো। লাল-হলুদের ট্রফিখরা কাটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল স্প্যানিশ মিডফিল্ডারের। এবার আরও দুবছরের জন্য লাল-হলুদ জার্সিতে দেখা যাবে ক্রেসপোকে। তাঁর সঙ্গে ২০২৫-২৬ পর্যন্ত চুক্তিবৃদ্ধি করল ইস্টবেঙ্গল। দীর্ঘ ১২ বছর পর গত মরশুমে জাতীয় স্তরের ট্রফি জিতেছে লাল-হলুদ ব্রিগেড।

আরও পড়ুন: আমি অনেক কিছু জানি বিশ্বকাপের পরে বলব, পাক দল নিয়ে বিস্ফোরক শাহিদ আফ্রিদি

crespo1 1

লিঙ্গ সুপার কাপে চ্যাম্পিয়ন হয়েছিল। তেমনই ডুরান্ড কাপে রানার্স হয়েছিল তারা। ইন্ডিয়ান সুপার লিগে আগের মরশুমগুলির তুলনায় গত মরশুমে বেশি ম্যাচ জেতে লাল-হলুদ। আর গোটা মরশুম জুড়েই ইস্টবেঙ্গলের মাঝমাঠের প্রধান অস্ত্র ছিলেন ক্রেসপো।

আর ঠিক সেই কারণেই খুব কম সময়ে সমর্থকদের নয়নের মণি হয়ে উঠেছেন তিনি। সাউলের সঙ্গে এই চুক্তি দলের স্থিতাবস্থা বজায় রাখার ক্ষেত্রে ইতিবাচক বলেই মনে করছেন অনেকেই। চুক্তি শেষে ক্রেসপো বলেছেন, এই ঐতিহাসিক ক্লাবে আমার সফর অব্যাহত রাখতে পেরে আমি খুব খুশি

ইস্টবেঙ্গলেই থেকে গেলেন ক্রেসপো, চুক্তি হল ২ বছরের

crespo2

দল এখন আমার পরিবার হয়ে গিয়েছে। সমর্থকদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি। তাঁরা যে ধারাবাহিকভাবে সমর্থন উজাড় করে দিয়েছেন তাতে কৃতজ্ঞ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত