আর এই বছর তৃতীয় তৃণমূল সরকার গঠনের পর সেই স্বল্প দান বৃদ্ধি পেল ১০ হাজার টাকা। পাশাপাশি ৩৭ হাজার পুজো কমিটি থেকে এই বছর পুজো কমিটির সংখ্যা বেড়েছে ৬ হাজার। সব মিলিয়ে এই বছর ৪৩ হাজার পুজো কমিটিকে দেওয়া হবে এই অনুদান।
আর কিছুদিনের মধ্যেই মা আসছেন। বাতাসে এখন পুজো পুজো গন্ধ। এরই মধ্যে ঘটলো দূর্ঘটনা! ব্রিটিশ আমলে জলাধার ভেঙে পড়ায় বন্ধ হয়েছিল মহম্মদ আলি পার্কের ভিতর দুর্গা পুজো। বেশ কয়েক বছর বন্ধ থাকার পর ফের এবার মাঠেই মহম্মদ আলি পাল পার্কের পুজো উদ্যোক্তারা মন্ডপ নির্মাণ শুরু করেন। বিষয়টি কলকাতা পৌরনিগমের নজরে আসতেই নড়েচড়ে বসল কলকাতা পৌরনিগম কর্তৃপক্ষ।
পুজোর মাত্র ১০০ দিন বাকি, ফলে কাজও শুরু হয়ে গিয়েছে মণ্ডপে মণ্ডপে। ঠিক হয়েছে থিম। কোথাও কোথাও ইনস্টলেশনের কাজও শুরু হয়েছে। কিন্তু সময় এখনও অনেক বাকি, তাই এতদিন আগে বেশিরভাগ পুজো কমিটির সদস্যরাই থিম প্রকাশে অনিচ্ছুক। তবে জানা গিয়েছে বেশ কিছু থিমের পোশাকি নাম।