Durga puja: আসছেন মা দুর্গা, ২২ অগস্ট পুজো কমিটির সঙ্গে বৈঠক বসছেন মুখ্যমন্ত্রী, ঘোষণা হতে পারে অনুদানের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আসছেন মা দুর্গা। গত দু’বছর হাইকোর্টের রায় মেনে পুজোর আয়োজন করতে হয়েছে কলকাতার দুর্গাপুজো কমিটিগুলোকে। এবার চিত্রটা ভিন্ন। করোনার তেমন বাড়বাড়ন্ত নেই। সঙ্গে যুক্ত হয়েছে বুস্টার ডোজ। তাই এই দুই মিলিয়ে এবার শারদোৎসবে একটু বাড়তি আনন্দ বাঙালির।

আরও পড়ুনঃ বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, তুমুল বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায়?

এবার তাই আসন্ন দুর্গোৎসবের প্রস্তুতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ২২ অগস্ট বিভিন্ন পুজো কমিটির সঙ্গে বৈঠক বসছেন। ১৪ অগাস্ট বেহালার সভা থেকে সেই ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে কলকাতার ২৭০৬টি পুজো কমিটির প্রতিনিধিরা সশরীর উপস্থিত থাকবেন। ভারচুয়ালি থাকবেন রাজ্যের বাকি জেলাগুলির প্রায় ৩২ হাজার পুজো কমিটির কর্তাব্যক্তিরা।

4 15

সবাইকেই সরাসরি বার্তা দেবেন মুখ্যমন্ত্রী। পুজো কমিটিগুলিকে গতবার ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছিল। এই ব্যাপারেও মুখ্যমন্ত্রী ঘোষণা করতে পারেন, নবান্ন সূত্রে এমনটাই জানা গিয়েছে। ইউনেস্কোর তরফে দুর্গা পুজোর ইতিমধ্যেই স্বীকৃত হয়েছে। তাকে কেন্দ্র করে এবার পুজো নিয়ে বড় পরিকল্পনায় নামছে নবান্ন।

আসছেন মা দুর্গা, ২২ অগস্ট পুজো কমিটির সঙ্গে বৈঠক বসছেন মুখ্যমন্ত্রী, ঘোষণা হতে পারে অনুদানের

এডিজি আইন শৃঙ্খলা, তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব বৈঠক করেন জেলাগুলি জেলা শাসক ও পুলিশ সুপারদের নিয়ে। সেই বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। এ বার দুর্গা পুজোকে সামনে রেখে পুজোর আগেই মেগা মিছিল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আসছেন মা দুর্গা, ২২ অগস্ট পুজো কমিটির সঙ্গে বৈঠক বসছেন মুখ্যমন্ত্রী, ঘোষণা হতে পারে অনুদানের

আসছেন মা দুর্গা, ২২ অগস্ট পুজো কমিটির সঙ্গে বৈঠক বসছেন মুখ্যমন্ত্রী, ঘোষণা হতে পারে অনুদানের

এই মিছিল শহরের তিনটি প্রান্ত থেকে শুরু হয়ে যাবে শহরের প্রাণকেন্দ্র ধর্মতলায়। আর এখানেই থাকবে দুর্গা পুজোর নানান রঙ। উত্তর থেকে দক্ষিণ নানান ক্লাবের উপস্থিতি। থাকবে থিম ভাবনা, ধুনুচি নাচ, ঢাকির দল সব ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত