মুখ্যসচিব হয়ে না হলেও থাকছেন মমতার সাথেই, দিঘা উন্নয়ন পর্ষদ সামলাবেন আলাপন!গতকাল থেকে রাজ্যে আলোচনার কেন্দ্রে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলি। আচমকা এমাসের শেষে তাঁকে দিল্লিতে যোগদান করতে বলেছে কেন্দ্র।
দ্রুত সাধের দিঘার সৌন্দর্য ফেরাতে প্রয়োজন আলাপনকেই! আজ সেকথা সাফ জানিয়ে দিঘা উন্নয়ন পর্ষদের দায়িত্ব তুলে দিলেন তাঁর ঘাড়েই। এর আগেও আলাপনের বহু কাজে খুশি হয়েছেন মুখ্যমন্ত্রী।
ক্ষত-বিক্ষত দিঘা-মন্দারমণি, একপ্রকার জলের তলায় তলিয়েছে। বানভাসি অবস্থা মেদিনীপুরের একাধিক গ্রাম। ল্যান্ডফলের আগে থেকেই কার্যত ডুবতে শুরু করেছিলো দিঘা উপকূল,
ভরা কোটাল আর ইয়াস, এই দুইয়ের মেলবন্ধন সবথেকে বেশি চিন্তায় ফেলেছে প্রশাসন থেকে সাধারণ মানুষকে। ল্যান্ডফলের আগে থেকেই ব্যাপক জলোচ্ছাস লক্ষ্য করা গেছে মেদিনীপুর থেকে সুন্দরবন সর্বত্র।
দীঘার উপকূলেই আছড়ে পড়বে যশ, একে করোনায় রক্ষে নেই আবার দোসর হয়ে আসতে চলেছে ‘যশ’। তাই নিয়ে আশঙ্কার দানা বাঁধতে শুরু করেছে বাংলা সহ দেশের পূর্ব প্রান্তের একাধিক রাজ্যে