নজরবন্দি ব্যুরোঃ লন্ডভন্ড দিঘা, ল্যান্ডফল হওয়ার আগে থেকেই দিঘা উপকূলে মারাত্মক আকার নিয়েছিলো ইয়াস। এই মুহুর্তে সেই গতি বেড়েছে বহুগুন। প্রবল তান্ডব চলছে গোটা দিঘা উপকূল জুড়ে। বিপর্যস্ত পুর্ব মেদিনীপুর। স্থানীয়দের মতে সাগর পাড়ে ঘর, কত ঝড় আসে যায়, তবে বিগত বহু বহু বছরে চোখের সামনে এই পরিস্থিতি তৈরি হয়নি তাঁদের
আরও পড়ুনঃ ঘন্টায় ১৫৫ কিমি বেগে আছড়ে পড়েছে ইয়াস, আগামী ৩ ঘন্টা ধরে চলবে তান্ডব
ল্যান্ডফলের আগে থেকেই সতর্কতা টপকে গ্রামে গেয়ামে ঢুকে পড়েছিল জল। আজ সকালেই মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছিলেন উপকূলবর্তী এলাকায় ৭০ কিলোমিটার নদীবাধ ক্ষতিগ্রস্থ হয়েছে, ৫১ টি বাঁধ ভাঙতে শুরু করেছে। তিনি রিপোর্ট দিয়েছিলেন প্রায় ৪ লক্ষ মানুষকে সরানো হয়েছে অন্যত্র। বানভাসি দিঘার চিত্র দেখে সকাল থেকেই কপালে ভাঁজ ছিলো রাজ্য-প্রশাসনের।
এই মুহুর্তের চিত্র আর ভয়ঙ্কর। বিধ্বংসী ভাবে ফুঁসছে সাগর। ৫-৬ ফুত পর্যন্ত জলের তলায় দিঘার বাজার এলাকা। জল ভাসিয়ে নিয়ে যাচ্ছে দিঘা-মন্দারমণি-তাজপুরকে। মনে করা হচ্ছে আর ৪ মিটার পর্যন্ত বাড়তে পারে জলতল। ইতিমধ্যে কলকাতায় কলকাতা পুলিশের মোতায়েন করা ১০ টি টিমের মধ্যে ৮ টি টিমকে পাঠানো হয়েছে দিঘার উদ্দেশ্যে। দিঘা থেকে নন্দীগ্রাম ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে প্রশাসন।



