দ্রুত সাধের দিঘার সৌন্দর্য ফেরাতে প্রয়োজন আলাপনকেই! দিঘা উন্নয়ন পর্ষদের দায়িত্বে মুখ্যসচিব

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দ্রুত সাধের দিঘার সৌন্দর্য ফেরাতে প্রয়োজন আলাপনকেই! আজ সেকথা সাফ জানিয়ে দিঘা উন্নয়ন পর্ষদের দায়িত্ব তুলে দিলেন তাঁর ঘাড়েই। এর আগেও আলাপনের বহু কাজে খুশি হয়েছেন মুখ্যমন্ত্রী। গত বছর থেকে রাজ্যের কোভিদ পরিস্থিতি, আমফান থেকে ইয়াস মুখসচিব-স্বরাষ্ট্রসচিব হিসেবে বাংলা সামলেছেন তিনিই। এই মাসের শেষে আলাপনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা থাকলেও কেন্দ্রের কাছে আবেদন করে তা বাড়িয়েছেন খোদ মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ মিনিট ১০ দাঁড়িয়ে বিশ হাজার কোটির প্যাকেজ চেয়ে মমতা গেলেন দিঘায়

এবার তাঁকে দিঘা উন্নয়ন পর্ষদের দায়িত্বও সঁপলেন। এক সময় দিঘাকে ঢেলে সাজিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ইয়াসের দাপটে কার্যত লন্ডভন্ড দিঘা। ভরা কোটালে জল ঢুকে একপ্রকার ধুয়ে মুছে গেছে দিঘার বাজার ঘাট। আজ দিঘার প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন দ্রুত ঠিক করতে হবে দিঘার রাস্তাঘাট থেকে বাজার। আর সেই ঢেলে সাজানোর দায়িত্ব এবার এলো রাজ্যের মুখ্যসচিবের ঘাড়ে।

দ্রুত সাধের দিঘার সৌন্দর্য ফেরাতে প্রয়োজন আলাপনকেই! দিঘায় রিভিউ বৈঠক করতে গিয়ে বারবার ক্ষোভ প্রকাশ করেছেন বাঁধের অবস্থা নিয়ে। সঙ্গে যত দ্রুত সম্ভব দিঘাকে আগের পরিস্থিতিতে ফিরিয়ে আনার পরামর্শ দিয়েছেন। ভেঙ্গে যাওয়া রাস্তা ঘাট গুলিকে পথশ্রী প্রকল্পের সঙ্গে যুক্ত করে দ্রুত কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি।  সঙ্গে ত্রানের প্রসঙ্গে ফের দুয়ারে ত্রাণের কথা বলেন। জানিয়ে দেন  ৩ জুন থেকে ১৮ জুন দুয়ারে ত্রাণ কর্মসূচি চলবে। সেখানে নিজেদের ক্ষয়ক্ষতির হিসেব দিয়ে আবেদন করা যাবে। তার পর পর্যালোচনা করে দেওয়া হবে ত্রাণ।

জুলাইয়ের প্রথম সপ্তাহে পৌছে যাবে টাকা। তবে ক্ষতির সত্যতা যাচাই না করে ত্রাণ নয় বলেও জানিয়েছেন। এলাকার বাকি সব খোঁজ খবর নিয়ে মমতা আজকের বৈঠক থেকে জানিয়েছেন দিঘা উন্নয়ন পর্ষদের দায়িত্বে থাকবেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। কারন আপাতত দিঘা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের পদ ফাঁকা। তাছাড়াও মুখ্যমন্ত্রী মনে করেন  দ্রুত দিঘার পুরনো সৌন্দর্য ফেরাতে প্রয়োজন আলাপন বন্দ্যোপাধ্যায়কেই। সঙ্গে একটি কমিটি তৈরির কথাও বলেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন