শ্রমিকের মৃত্যুতে ক্ষতিপূরণ চাওয়া হয়নি, তাই দেওয়া হয়নি! জানালেন রেলমন্ত্রী। লকডাউনে স্পেশাল ট্রেনে ৯৭ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যুর সত্যতা স্বীকার করে নিয়েছে কেন্দ্রীয় সরকার।
রাজ্যে ফের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল এক চিকিৎসকের। চিকিৎসকের নাম অনুপ কুমার ঘোষ। তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের জামালপুরের আঝাপুর পঞ্চায়েতের ভেড়িলি গ্রামে। তিনি জামালপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চিকিৎসক ছিলেন।
দেশজুড়ে করোনা যুদ্ধে শহিদ হলেন ৩৮২ জন চিকিৎসক। প্রতি মুহুর্তে হুহু করে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। দেশে এই মুহুর্তে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১০ লক্ষ ১০ হাজার ৭১৭ জন।