নজরবন্দি ব্যুরোঃ দেশজুড়ে করোনা যুদ্ধে শহিদ হলেন ৩৮২ জন চিকিৎসক। প্রতি মুহুর্তে হুহু করে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। দেশে এই মুহুর্তে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১০ লক্ষ ১০ হাজার ৭১৭ জন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৮৩ হাজার ২০৮ জনের। এই মৃত্যু মিছিলের মধ্যে রয়েছেন যেমন সাধারন মানুষ তেমনই রয়েছেন, হাজার হাজার করোনা যোদ্ধা।
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রী নিতীন গড়কড়ি।


দেশজুড়ে করোনা যুদ্ধে শহিদ হলেন ৩৮২ জন চিকিৎসক। করোনা যোদ্ধাদের মধ্যে সবথেকে অগ্রনী ভূমিকা রয়েছে চিকিৎসকদের। বুক চিতিয়ে লড়ছেন চিকিৎসকরা। আর সেই চিকিৎসকদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৬ মাসের মধ্যে দেশজুড়ে মৃত্যু হয়েছে ৩৮২ জন চিকিৎসকের। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাশোসিয়েসন(IMA) এর পক্ষ থেকে একথা জানানো হয়েছে।
উল্লেখ্য দেশজুড়ে করোনা আক্রান্ত হয়ে করোনা মুক্ত হয়েছেন, অর্থাৎ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ লক্ষ ১৭ হাজার ৭৭৮ জন। সার্বিক ভাবে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫১ লক্ষ ১২ হাজার ৪৩১ জন।
উল্লেখ্য বাংলাতেও এখন পর্যন্ত প্রায় ৭ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। গতকালই রাজ্যের একজন দক্ষ চিকিৎসক প্রয়াত হয়েছেন করোনা আক্রান্ত হয়ে। উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটির বাসিন্দা, ‘বিধান রায়’ নামে পরিচিত চিকিৎসক হিরন্ময় ভট্টাচার্য করোনায় প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়েস হয়েছিল ৫৭ বছর। এই চিকিৎসক দুস্থ রোগীদের চিকিৎসায় ফি নিতেন মাত্র পাঁচ টাকা। পাঁচ টাকার ডাক্তার হিসেবে নৈহাটির পাশাপাশি গোটা ব্যারাকপুর মহকুমায় পরিচিত ছিলেন তিনি।


মূলত বক্ষবিশেষজ্ঞ হলেও সাধারণ ফিজিশিয়ান ও শিশু চিকিৎসাতেও তার সুনাম ছিল। লকডাউন হওয়ার পর কোভিডের ভয়ে যখন কেউ রোগী দেখেননি তখনও তিনি নিয়মিত চেম্বার করতেন। এই অতিমারির সময় একজন রোগীকেও ফিরিয়ে দেননি চিকিৎসক হিরন্ময় ভট্টাচার্য। এই চিকিৎসক দুস্থ রোগীদের চিকিৎসায় ফি নিতেন মাত্র পাঁচ টাকা। সে জন্যেই এলাকাবাসী তাঁর নাম দিয়েছিলেন বিধান রায়।







