করোনা আক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রী নিতীন গড়কড়ি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দী ব্যুরো: করোনা আক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রী নিতীন গড়কড়ি। এবার করোনার থেকে রেহাই পেলেন না ইউনিয়ন মিনিস্টার নিতীন গড়করি। একথা নিজেই ট্যুইট করে জানান মন্ত্রী। তিনি তাঁর ট্যুইটার অ্যাকাউন্টে জানিয়েছেন, “গতকাল শরীর ভালো না থাকায়, তিনি ডাক্তার দেখান। চেকআপে করোনা টেস্টের কথা বলেন ডাক্তার। এবং টেস্টে পজিটিভ রিপোর্ট আসে। তবে বর্তমানে ঠাকুরের আশীর্ব্বাদে আমি ভালো আছি। নিজে আলাদা থাকছি।”

আরও পড়ুনঃ ১২ হাজার বেতনে ৫ হাজার নিয়োগ ডাক বিভাগে। আবেদন করুন আজই।

সূত্রের খবর, শরীর ভাল না থাকায় গতকাল চেকআপের সময় তাঁর লালারস পরীক্ষা করা হয়। পরে রিপোর্ট এলে দেখা যায় তিনি করোনা পজিটিভ। আপাতত সুস্থই রয়েছেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি। রয়েছেন হোম আউসোলেশনে। তাঁর সংস্পর্শে আসা সকলকে আইসোলেশনে যাওয়ার পরামর্শ দিয়েছেন মন্ত্রী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর