৪ বছরের শিশু কন্যাকে যৌন হেনস্থা, অভিযুক্তকে পিটিয়ে খুন নির্যাতিতার পরিবারের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এক ৪ বছরের শিশু কন্যাকে যৌন হেনস্থার ঘটনায় অভিযুক্ত যুবককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল বাচ্চাটির পরিবারের লোকেদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বিহারের কৈমুরে। ইতিমধ্যেই এই ঘটনায় নিহত যুবকের বোনের অভিযোগের ভিত্তিতে পুলিশ এ পর্যন্ত একজনকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন: করোনার নয়া স্ট্রেন এবার নাইজেরিয়ায়। আতঙ্ক বাড়াচ্ছে বিশ্বের।

অভিযোগ, টাকার লোভ দেখিয়ে চার বছরের ওই শিশুকন্যাকে গ্রামের একটি স্কুলে নিয়ে গিয়েছিল অভিযুক্ত যুবক। সেখানে সে ওই শিশুটিকে যৌন হেনস্থা করে। যৌন নিপীড়নে জখম বাচ্চাটি বাড়ি ফিরে ঘটনার কথা জানালে, শিশুটির পরিবারের সদস্যরা ওই ছেলেটির উপর চড়াও হয়। বাড়ি থেকে তাকে টেনে বের করে, রাগের মাথায় নৃশংস ভাবে পিটিয়ে মেরেই ফেলে। বুধবার রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কৈমুর জেলার ভবুয়া থানার অন্তর্গত কবর গ্রামে।

৪ বছরের শিশু কন্যাকে যৌন হেনস্থা, এদিকে নিহত বছর তেইশের ওই যুবকের বোন নির্যাতিত শিশুটির পরিবারের লোকজনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে ৩০২ ধারায় খুন ছাড়াও আইপিসির ৩৪ ধারা দেওয়া হয়েছে। কৈমুরের পুলিশ সুপার দিলনাওয়াজ আহমেদ জানান, বাচ্চা মেয়েটির মা’ও পালটা একটি অভিযোগ দায়ের করেছেন নিহত যুবক ও তার বোনের বিরুদ্ধে। ভাবুয়া মহিলা থানায় দায়ের করা এই মামলায় আইপিসি’র ৩৭৬ ধারা (ধর্ষণ) ছাড়াও পকসো আইনের সংশ্লিষ্ট কয়েকটি ধারা দেওয়া হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন