নজরবন্দি ব্যুরো: বছর ঘুরে গেলো করোনার। একদিকে একেকদিনে কমছে সার্বিক সংক্রমন তো অন্যদিকে আতঙ্ক ছড়াচ্ছে করোনার নয়া স্ট্রেন। ব্রিটেন, আফ্রিকার পর এবার আতঙ্ক নাইজেরিয়ায়। ভ্যাকসিনের স্বস্তির মধ্যেই আতঙ্ক বাড়িয়ে গত সপ্তাহেই ব্রিটেন এবং আফ্রিকা নয়া স্ট্রেনের খবর ছড়িয়েছিলেন। এবার তালিকায় যোগ হলো নাইজেরিয়া। আফ্রিকার সবচেয়ে বেশি জনবসতি এই দেশের।
আরও পড়ুন: গরহাজির থেকেই বিপাকে লালা। গ্রেপ্তারি সমন পাঠালো সিবিআই।
দেশের স্বাস্থ্য অধিকারিক এই খবর জানিয়েছেন সংবাদ মাধ্যমে। করোনার নতুন স্ট্রেনের কথা জানালেও চিন্তার বিষয় অন্য জায়গায়। ব্রিটেন, নাইজেরিয়া সব জায়গাতেই পাওয়া ভাইরাসের জাতি ভিন্ন। তিনটে আলাদা আলাদা জায়গার স্ট্রেন একে অপরের থেকে আলাদা। “আফ্রিকা সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন” এর প্রধান জন কেঙ্গাস জানিয়েছেন নাইজেরিয়ায় বিষয়টা এখনো প্রাথমিক স্তরে আছে। সময় ভেহ্যে নিচ্ছেন তারা। বিষয়টি নিয়ে আরেকটু ভাবার জন্য।
করোনার নয়া স্ট্রেন এবার নাইজেরিয়ায়, তিনি জানিয়েছেন নাইজেরিয়াতে নতুন স্ট্রেন পাওয়া গেছে ৩ আগস্ট এবং ৯ অক্টোবরে অসুন প্রদেশে দুজনের শরীরের। তবে নতুন স্ট্রেন P681H এর কারণে বাকি সংক্রমন ঘটছে এমনটাও বলতে পারছেন না তারা। তবে দক্ষিণ আফ্রিকার অবস্থা আশঙ্কার প্রকাশ করছে । নতুন স্ট্রেন আক্রমণ করেছে ১৪ হাজার মানুষকে। মারা গেছেন কয়েকশ মানুষ। নতুন স্ট্রেন নিয়ে রীতিমত আতঙ্কে গোটা বিশ্ব।



