নজরবন্দি ব্যুরো : গত সপ্তাহের নোটিসের পর এবার আরো বড়ো বিপাকে লালা। কয়লা তদন্তে গত সপ্তাহেই নোটিস পাঠিয়েছিল সিবিআই। তাতে গরহাজির থাকার ফলে এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আদালতে আবেদন জানায়। তাতে অনুমতি পেয়েই আসানসোলের সিবিআই বিশেষ আদালত লাল ওরফে অনুপ মাঝির বিরুদ্ধে গ্রেপ্তারি নোটিস আনেন।
আরও পড়ুন: ‘লোকসভা ভোট শুভেন্দুদার জন্যই জিতেছিলাম’, বিস্ফোরক সৌমিত্র খাঁ
গত সপ্তাহে নোটিস সত্বেও উপস্থিত না থাকায় মঙ্গলবার সকাল থেকে পুলিশ কলকাতা থেকে পুরুলিয়া সম্ভাব্য সকল জায়গায় তল্লাশি চালায়। এমনকি মুম্বাইতে তাঁর বাড়িতেও অভিযান চালায় পুলিশ। কিন্তু কোথাও লালার হদিস পাওয়া যায়নি। এদিকে নভেম্বরের শুরুতে কয়লা তদন্তের ভার সিবিআই এর হাতে যাওয়ার পর গত ২৭ সে নভেম্বর থেকে বেআইনি কয়লা কণ্ড নিয়ে দফায় দফায় দেশের ৪৫ টি এলাকায় তদন্ত চালায় । ইতিমধ্যে গরু পাচার কেন্দ্রে ধরা পড়া কিং এনামুলের সাথেও লালার সংযোগ খুঁজে পাচ্ছে সিবিআই।
লালাকে সোমবার ডেকে পাঠালেও দুপুর ১২ টা পর্যন্ত উপস্থিত না হওয়ায় পরবর্তী দফার তল্লাশি শুরু করেন পুলিশ। রাজ্যের বিভিন্ন জায়গায় বারবার তদন্ত চালিয়ে বেশ কয়েকজন কয়লা মাফিয়াকে গ্রেপ্তার করেন পুলিশ। কিন্তু লালাকে পাওয়া যায়নি । কার্যত তাতেই আরও জোর দিচ্ছেন কর্তারা।
গরহাজির থেকেই বিপাকে লালা, গ্রেপ্তারি সমন পাঠালো সিবিআই, বিরোধী দলের অভিযোগ আসছে শাসক দলকে নিশানা করেই। তাঁরা জানাচ্ছেন শাসক দলের ছত্রছায়ায় থেকেই জোট তৈরি করে চোরা কারবার চালাতো দলগুলি। সেই তদন্তেই এবার সিবিআই হস্তক্ষেপ করায় গা ঢাকা দিয়েছেন সকলে। গত হাজিরাতে অনুপস্থিত থাকায় এবার অনুপ মাঝি ও তাঁর প্রধান সহযোগী রত্নেশ বর্মার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আসানসোলের সিবিআই।



