নজরবন্দি ব্যুরো: শ্রমিকের মৃত্যুতে ক্ষতিপূরণ চাওয়া হয়নি, তাই দেওয়া হয়নি! জানালেন রেলমন্ত্রী। লকডাউনে স্পেশাল ট্রেনে ৯৭ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যুর সত্যতা স্বীকার করে নিয়েছে কেন্দ্রীয় সরকার। এবার কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েলের বিস্ফোরক স্বীকারোক্তি,’নিহতদের পরিবারের তরফ থেকে কোনও ক্ষতিপূরণ চাওয়া হয়নি। ফলে কাউকে ক্ষতিপূরণ দেওয়াও হয়নি।’
আরও পড়ুনঃ জেল হেফাজতে রিয়া। “আমাকে মেরেই ফেলবে!” লিখেছিলেন সুশান্ত।


শ্রমিকের মৃত্যুতে কেউ ক্ষতিপূরণ চায়নি, তাই দেওয়া হয়নি! বক্তা রেলমন্ত্রী এক লিখিত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় রেলমন্ত্রী এই জবাব দিয়েছেন সংসদে দাঁড়িয়ে। সংসদে দাঁড়িয়ে রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন,রেলমন্ত্রী সাফাই, রেলের জায়গায় আইন শৃঙ্খলা বজায় রাথা সংশ্লিষ্ট রাজ্য সরকারের দায়িত্ব। রেলমন্ত্রী জানিয়েছেন, রাজ্য পুলিশের দেওয়া তথ্য থেকে গত ১১ সেপ্টেম্বর পর্যন্ত শ্রমিক স্পেশাল ট্রেনে ৯৭ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে।
এই ৯৭ জনের মধ্যে ৮৭ জনের দেহের ময়নাতদন্ত করা হয়েছে। এই মৃতদের মধ্যে ৫১ জনের মৃত্যুর কারণ হৃদরোগ, মস্তিষ্কে রক্তক্ষরণ, ফুসফুসের অসুখ ইত্যাদি। ক্ষতিপূরণ প্রসঙ্গে রেলমন্ত্রীর জবাব, ট্রেনে মৃত্যুর ক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়া হয় কেবল মাত্র ট্রেন দুর্ঘটনা অখবা কোনও অনভিপ্রেত হিংসার ঘটনা ঘটলে।
প্রসঙ্গত, ট্রেনে মৃত্যুর ক্ষেত্রে সর্বোচ্চ ৮ লক্ষ ও আহতদের জন্য ৬৪ হাজার থেকে ৮ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হয়।তৃণমূল সাংসদ মালা রায় এবং অপর সাংসদ কুম্বাকুডি সুধাকরনের লিখিত প্রশ্নের জবাবে এমন উত্তর এসেছে কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েলের কাছ থেকে









