জেল হেফাজতে রিয়া। “আমাকে মেরেই ফেলবে!” লিখেছিলেন সুশান্ত।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জেল হেফাজতে রিয়া। এখনই ছাড়া পাচ্ছেন না অভিনেত্রী রিয়া চক্রবর্তী। আগামী ৬ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে তাঁকে। মাদক মামলা সংক্রান্ত বিশেষ আদালত এনডিপিএস (নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস)মঙ্গলবার তাঁর হেফাজতের মেয়াদ বাড়িয়েছে। আপাতত মুম্বইয়ের বাইকুল্লা জেলেই থাকতে হবে তাঁকে।

আরও পড়ুনঃ কৃষি বিল নিয়ে তৃণমূলের প্রতিবাদকে ‘কুমিরের কান্না’ আখ্যা দিলেন রাজ্যপাল!

জেল হেফাজতে রিয়া। এদিকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যর জট খুলতে প্রতিদিনই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠেই আসছে। পাশাপাশি বলিউড জগতের অন্ধকারের রহস্য উন্মোচনের চাবিকাঠি হয়ে উঠেছে সুশান্ত । প্রত্যেকদিনই কোনও না কোনও নতুন নাম প্রকাশ্যে আসছে। রিয়ার পর দীপিকা পাড়ুকোনের নাম জড়িয়েছে এই কাণ্ডে।

এরই মধ্যে প্রকাশ্যে এসেছে আরও এক চাঞ্চল্যকর খবর। এক বেসরকারি সংবাদমাধ্যমের দাবি, মৃত্যুর পাঁচ দিন আগে দিদি মীতু সিংকে মেসেজ পাঠিয়েছিলেন সুশান্ত। সেখানে তিনি লিখেছিলেন, “ভয় লাগছে, আমাকে মেরেই ফেলবে”। প্রাক্তন ম্যানেজার দিশার মৃত্যুর পরদিন অর্থাৎ ৯ জুন দিদি মীতুকে এই SOS মেসেজটি পাঠিয়েছিলেন সুশান্ত।

তার আগেরদিনই তারকা কাছে তাঁর প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের বহুতল থেকে ঝাঁপ দিয়ে মৃত্যুর খবর মেলে।এমনকি ঠিক এই সময় রিয়া চক্রবর্তীও সুশান্তের বান্দ্রার ফ্ল্যাট ছেড়ে চলে যান। এই সবকিছুর সঙ্গে কি সুশান্তের মৃত্যুর কোনওভাবে যোগসাজশ ছিল? কেনই বা ভয় পাচ্ছিলেন সুশান্ত? কে বা কারা তাঁকে মেরে ফেলবে?

দিদিকে পাঠানো মেসেজ ফের এই প্রশ্নের ঝড় তুলে দিল। এরই মধ্যে শোনা গিয়েছে, AIIMS -এর ফরেনসিক টিম সিবিআইয়ের সঙ্গে বৈঠক পিছিয়ে দিয়েছে | সুশান্ত কাণ্ডে মাদক যোগের তদন্তে ইতিমধ্যেই দীপিকা পাড়ুকোনের ম্যানেজার করিশ্মা প্রকাশ এবং KWAN ট্যালেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সিইও চিটগোপেকরকে সমন পাঠিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।

শোনা গিয়েছে, দীপিকা, শ্রদ্ধা কাপুর, সারা আলি খানকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে। দীপিকার নাম মাদক কাণ্ডে জড়াতেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে জবাব দেন কঙ্গনা রানাউত । সুশান্তের মৃত্যুর পর মানসিক অবসাদ নিয়ে যে ক্যাম্পেন দীপিকা শুরু করেছিলেন। সেই প্রসঙ্গ তুলে ব্যঙ্গ করেন তিনি । NCB-র পদক্ষেপকে স্বাগত জানিয়ে টুইট করেছেন অভিনেত্রী রবিনা ট্যান্ডনও । আগামী প্রজন্মকে সাহায্য করতে ,সাফাই অভিযানের এটাই সেরা সময়, মত অভিনেত্রীর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন