নজরবন্দি ব্যুরো: কৃষি বিল নিয়ে তৃণমূলের প্রতিবাদকে ‘কুমিরের কান্না’ আখ্যা দিলেন রাজ্যপাল! সংশোধিত কৃষিবিল নিয়ে সংসদের ভিতরে এবং বাইরে সরব তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়া কৃষি বিলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। এবার এই ইস্যুতে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় পাল্টা মুখ্যমন্ত্রীকে টুইট করে কটাক্ষ ছুঁড়ে দিয়ে লিখেছেন,’কুমিরের কান্না কেঁদে কোনও লাভ নেই।
আরও পড়ুনঃ অত্যাবশ্যকীয় পণ্যের তালিকা থেকে বাদ আলু, পেঁয়াজ! আচ্ছে দিন?
এতে কৃষকের দুর্দ্দশা ঘুচবে না।’এই প্রসঙ্গে রাজ্যপালের অভিযোগ, রাজ্য সরকারের কৃষক বিরোধী নীতির কারণেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে রাজ্যের ৭০ লক্ষ কৃষক ৮৪ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত। রাজ্যের কৃষকেরা এই কেন্দ্রীয় প্রকল্প থেকে সুবিধা পেলে প্রতি কৃষকের ব্যাঙ্কের খাতায় ১২ হাজার টাকা জমা পড়তো।
সংশোধিত কৃষি বিল নিয়ে যেভাবে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনায় মুখর হয়ে উঠেছেন, তাতে করে গেরুয়া শিবির বেশ অস্বস্তিতে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প প্রসঙ্গে বলেছেন, এই প্রকল্পের পুরো ব্যয় বহন করে থাকে কেন্দ্র সরকার। প্রকল্পের সুবিধা নিয়ে রাজ্য সরকারের ওপর বাড়তি চাপ এসে পড়তো না, সুবিধা পেতেন কৃষকেরা।
আরও পড়ুনঃ এটিকে-মোহনবাগানে স্কটিশ মিডফ্লিডার ব্র্যাডেন ইনমান।
কৃষি বিল নিয়ে তৃণমূলের প্রতিবাদকে ‘কুমিরের কান্না’ আখ্যা দিলেন রাজ্যপাল! রাজ্যপালের বক্তব্য, সারা দেশেরই কৃষকেরা এই প্রকল্প থেকে সুবিধা পেয়ে চলেছেন। বঞ্চিত শুধু পশ্চিমবঙ্গের কৃষকেরা। যেভাবে করোনা মহামারির সময়ে কেন্দ্র সরকার ৩.৫ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছিল। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধা নিলে রাজ্যের কৃষকেরা ৩০ হাজার কোটি টাকারও বেশি সুবিধা পেতে পারতেন।অথচ রাজ্য সরকারের কারণেই রাজ্যের কৃষকেরা এই সুবিধা পাচ্ছেন না।



