এটিকে-মোহনবাগানে স্কটিশ মিডফ্লিডার ব্র্যাডেন ইনমান।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এটিকে-মোহনবাগানে স্কটিশ মিডফ্লিডার ব্র্যাডেন ইনমান। স্প্যানিশ তারকা তিরিকে সই করিয়ে নিজেদের ডিফেন্স লাইনকে আটোসাটো করে তুলেছে এটিকে-মোহনবাগান। এবার মাঝমাঠে বলের দখল ধরে রাখতে নতুন রিক্রুট সেরে ফেললো আইএসএলের কলকাতা ফ্রাঞ্চাইজি টিম। এটিকে-মোহনবাগানে যোগ দিতে চলেছেন স্কটিশ তারকা মিডফিল্ডার ব্র্যাডেন ইনমান।

আরও পড়ুনঃ অত্যাবশ্যকীয় পণ্যের তালিকা থেকে বাদ আলু, পেঁয়াজ! আচ্ছে দিন?

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে সেই খবর নিশ্চিত করা হয়েছে।এক বছরের চুক্তিতে এটিকে-মোহনবাগানে সঙ্গে ব্র্যাডেনের চুক্তি হয়েছে বলে জানা যাচ্ছে। ব্র‍্যাডেনের পুরনো ক্লাব ব্রিসব্রেন রোরের তরফেও খবরটির সত্যতা স্বীকার করা হয়েছে। স্কটিশ মিডিও ব্র‍্যাডেন ইনমানের ফুটবলার প্রোফাইল ঘাটলে দেখা যাবে স্কটল্যান্ডের অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২১ দলে খেলেছেন এই মিডফ্লিডার।

জার্সি চাপানো হয়ে গিয়েছে ক্রিউ অ্যালেজান্দ্রা ক্লাবের। অস্ট্রেলিয়ার ব্রিসবেন রোরের হয়ে এ-লিগের প্রথম মরশুমে ২৫টি ম্যাচ খেলেছেন তিনি ২৮ বছরের ব্র‍্যাডেন সঙ্গে নামের পাশে রয়েছে ৪ গোল। ২০১৩ সালে ব্র‍্যাডেন ইনমান ফুটবল লিগ ট্রফিও। স্বাভাবিকভাবেই ইনমান দলে যোগ দেওয়ার ফলে এটিকে- মোহনবাগানের মাঝমাঠ যে শক্তিশালী হয়ে উঠবে তা বলাই চলে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর