দেশে অনেকটা কমেছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৬৭,৫৯৭ জন। আক্রান্তের সংখ্যা কমলেও চিন্তা বাড়াচ্ছে মৃত্যু। কারণ গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ১,১৮৮ জনের।
শুক্রবার দেড় লক্ষের নীচে দেশের দৈনিক করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১,৪৯,৩৯৪ জন।
গত কয়েকদিন ধরে নিম্নমুখী ছিল দৈনিক করোনা সংক্রমণ। বৃহস্পতিবার ফের ঊর্ধ্বমুখী দেশের করোনা গ্রাফ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে নতুন করোনা আক্রান্ত হয়েছেন ১,৭২,৪৩৩ জন।
বুধবার অনেকটা কমল দেশের ১০ শতাংশ কমল আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১,৬১,৩৮৬ জন। মোট আক্রান্তের সংখ্যা ৪,১৬,৩০,৮৮৫ জন।
দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষের নীচে নামছে না। রবিবার পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ১৪.৫০ শতাংশ। এরই মধ্যে দেশের ৭৫ শতাংশ প্রাপ্তবয়স্ক সম্পূর্ণ টিকা পেয়েছেন। রবিবার সেই উদ্দেশ্যেই দেশবাসীকে শুভেচ্ছা জ্ঞাপন করে ট্যুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।