নজরবন্দি ব্যুরোঃ দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষের নীচে নামছে না। রবিবার পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ১৪.৫০ শতাংশ। এরই মধ্যে দেশের ৭৫ শতাংশ প্রাপ্তবয়স্ক সম্পূর্ণ টিকা পেয়েছেন। রবিবার সেই উদ্দেশ্যেই দেশবাসীকে শুভেচ্ছা জ্ঞাপন করে ট্যুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আরও পড়ুনঃ গোয়ার ভোট মিটলেই তৃণমূলে আমি, জানালেন জয় বন্দ্যোপাধ্যায়
এদিন ট্যুইটারে এই খবর ট্যুইট করে জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয়। তাঁর সেই ট্যুইটকে উল্লেখ করে প্রধানমন্ত্রী লিখেছেন, দেশের ৭৫ শতাংশ প্রাপ্তবয়স্ক করোনা ভ্যাকসিনের দুটি ডোজ পেয়েছেন। এই গুরুত্বপূর্ণ কৃতিত্বের জন্য আমাদের সহ নাগরিকদের অভিনন্দন। যারা এই কার্যকলাপকে সিদ্ধ করতে সাহায্য করেছেন তাঁদের ওপর গর্ব হচ্ছে।
75% of all adults are fully vaccinated.
সদ্য প্রকাশিত
কুম্ভ রাশির আজকের রাশিফল – ১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার
মকর রাশির আজকের রাশিফল – ১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবারCongratulations to our fellow citizens for this momentous feat.
Proud of all those who are making our vaccination drive a success. https://t.co/OeCJddtAL8
— Narendra Modi (@narendramodi) January 30, 2022
এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী ট্যুইট করে বলেন, কেন্দ্র সরকারের ‘সবকা সাথ, সবকা প্রয়াস’ মন্ত্রকে সামনে রেখে ৭৫ শতাংশ প্রাপ্তবয়স্কের ভ্যাকসিনেশন সম্পূর্ণ হয়েছে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমরা আরও শক্তিশালী হচ্ছি। এখনও আমাদের সমস্ত কোভিড বিধি মেনে চলতে হবে।
৭৫ শতাংশ প্রাপ্তবয়স্ক সম্পূর্ণ টিকা পেয়েছেন, প্রধানমন্ত্রীর ট্যুইট

শনিবারের তুলনায় রবিবার কিছুটা বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২,৩৪,২৮১ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৮৯৩ জনের। রবিবার পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ১৪.৫০ শতাংশ। যা শনিবার ছিল ১৩.৩৯ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী দেশে এখনও অবধি টিকা পেয়েছেন ১৬৪.৩৪ কোটি মানুষ।



