গোয়ার ভোট মিটলেই তৃণমূলে আমি, জানালেন জয় বন্দ্যোপাধ্যায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজনৈতিক যাত্রা শুরু করেছিলেন তৃণমূলের হয়েই। ২০১৪ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন তিনি। সম্প্রতি বিজেপির সঙ্গে দুরত্ব বেড়েছে তাঁর। তাই তৃণমূলের ফিরতে চলেছেন তিনি। আজ সেই কথা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হতেই তোলপাড় শুরু হয় বিজেপি-র অন্দরে।

আরও পড়ুনঃ অবিলম্বে খুলতে হবে স্কুল কলেজ, কলেজস্ট্রিটে বাম ছাত্র সংগঠনের বিক্ষোভ

সুত্রের খবর ছিল আজই জয় বন্দ্যোপাধ্যায় যোগ দেবেন তৃণমূলে। কিন্তু এই অভিনেতা ও নেতা জানিয়েছেন, তৃণমূলে যোগ দিতে চেয়ে আবেদন করেছিলাম। গোয়ার ভোট মিটতেই সেই আবেদন মঞ্জুর হবে বলে আমি আশাবাদী ।

শনিবার সল্টলেকে রাজ্য তৃণমূলের ওবিসি সেলের ভাইস প্রেসিডেন্ট রাজু ঘোষের সঙ্গে দেখা করেন তিনি। সেখান থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের কাছে এমনটাই জানিয়েছেন জয়। তাঁর দাবি, গত ৬ নভেম্বর প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে তিনি জানিয়েছিলেন বিজেপি (BJP) ছেড়ে দিচ্ছেন।

গোয়ার ভোট মিটলেই তৃণমূলে আমি, জানালেন জয় বন্দ্যোপাধ্যায়

এদিন বিজেপির বিরুদ্ধে একরাশ অভিমান উগরে দিয়ে জয় বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি খুব অসুস্থ হয়েছিলেন কিছুদিন আগে। আইসিইউয়ে ভর্তি ছিলেন। সেখানে দলের কেউ তাঁর সঙ্গে যোগাযোগ করেনি। এরপর থেকেই তাঁর বিজেপির প্রতি মন উঠতে শুরু করে বলে দাবি করেন জয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন