নজরবন্দি ব্যুরোঃ করোনার আবহে দেশের একাধিক রাজ্যে স্কুল কলেজ খোলা হলেও বন্ধ রয়েছে রাজ্যের শিক্ষায়তন। অবিলম্বে খুলতে হবে স্কুল-কলেজ৷ এই দাবীতে শনিবার কলেজ স্ট্রিটে বিক্ষোভ দেখায় বাম ছাত্র সংগঠন পোগ্রেসিভ স্টুডেন্টস ইউনিয়ন।
আরও পড়ুনঃ স্কুল খুললে কমবে ফোনে প্রেম করারা প্রবণতা, অফলাইন ক্লাসের দাবিতে বিক্ষোভ অবিভাবকদের


সংগঠনের রাজ্য সম্পাদক নওফেল মহঃ সাফিউল্লা অবস্থান বিক্ষোভে বলেন, “নয়া জাতীয় শিক্ষানীতি রূপায়নের মাধ্যমে কেন্দ্রের মোদি সরকার শিক্ষা ব্যবস্থাকে বাজারিকরণের যে চক্রান্ত করেছন। রাজ্যের মুখ্যমন্ত্রী সেই পথে হেঁটে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রেখে দিয়েছে। একদিকে যেমন নয়া জাতীয় শিক্ষানীতি বাতিলের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবীতে আন্দোলন চলবে৷ সংগঠনের রাজ্য সভাপতি কৌশিক ভৌমিক, সহ কলকাতার বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা ও সংগঠনের নেতৃবৃন্দ অবস্থানে অংশ নিয়েছে।

উল্লেখ্য, রাজ্যে অবিলম্বে স্কুল কলেজ খোলার দাবীতে শুক্রবার চারটি জনস্বার্থ মামলার শুনানি ছিল। এদিন সওয়াল জবাব পর্বে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, অনলাইন ক্লাসের সঠিক পরিকাঠামো নেই। সেকারণে বাড়ছে স্কুলছুটের সংখ্যা। একইসঙ্গে তাঁদের বক্তব্য শারীরবৃত্তীয়ভাবে শিক্ষার যে গুণগত মানের দরকার হয় সেটা অনলাইনে হয় না। ফলে শিক্ষার মান নিয়ে একটা প্রশ্ন থেকে যায়। তাহলে কী আবার স্কুলে ফিরে আসবে? সেবিষয়ে সরকার কিছু উদ্যোগ নিচ্ছে কী?
অবিলম্বে খুলতে হবে স্কুল কলেজ, কলেজস্ট্রিটে বাম ছাত্র সংগঠনের বিক্ষোভ
বলা হচ্ছে অনলাইনে শিক্ষা প্রদান করতে শুরু করলে ডিজিটাল ডিভাইড তৈরি হবে। সমাজের যারা নিম্নবর্গীয় মানুষ তাঁদের কাছে টো অনলাইন ডিভাইস নেই। একইসঙ্গে প্রতিমাসের ট্যারিফ রিচার্জ করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। কারণ, প্রতিমাসেই বেড়ে চলেছে মূল্য। সমাজের একেবারে প্রান্ত সীমার মানুষের কাছে তা একেবারেই সজলভ্য নয়। এছাড়াও শারীরবৃত্তীয়ভাবে স্কুল কলেজ না খোলার কারণে সমস্যায় পড়তে হচ্ছে।


সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



