নজরবন্দি ব্যুরোঃ বুধবার অনেকটা কমল দেশের ১০ শতাংশ কমল আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১,৬১,৩৮৬ জন। মোট আক্রান্তের সংখ্যা ৪,১৬,৩০,৮৮৫ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১,৭৩৩ জনের। মোট মৃতের সংখ্যা ৪,৯৭,৯৭৫ জন।
আরও পড়ুনঃ স্বস্তি দিচ্ছে করোনা, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ১ লক্ষ ৬৭ হাজার ৫৯ জন।


গত ২৪ ঘন্টায় সংক্রমণের হার ৯.২৬ শতাংশ। সাপ্তাহিক সংক্রমণের হার ১৪.১৫ শতাংশ। দৈনিক মৃত্যুর মধ্যে কেরলে অনথিভুক্ত মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১,০৬৩। সেকারণেই বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা। এই মুহুর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১৬,২১,৬০৩ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২,৮১,১০৯ জন।
দৈনিক করোনা আক্রান্তের নিরিখে প্রথম স্থানে রয়েছে কেরল। ওই রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৫১,৮৮৭ জন। মহারাষ্ট্রে একদিনে আক্রান্ত হয়েছেন ১৪,৩৭২ জন। তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ১৬,০৯৬। কর্ণাটকে আক্রান্তের সংখ্যা ১৬,৩৬৬ জন।
দেশের ১০ শতাংশ কমল আক্রান্তের সংখ্যা, অনেকটা স্বস্তি

দেশের মধ্যে জোরকদমে চলছে করোনা ভ্যাকসিনের কর্মসুচি। এখনও অবধি টিকা পেয়েছেন ১৬৭.২১ জন। প্রায় ৭৫ শতাংশ প্রাপ্ত বস্যক এখনও অবধি টিকা পেয়েছেন বলে জানা গিয়েছে। ১৫ থেকে ১৮ বছর বয়সীদের মধ্যে এখনই সাড়ে ৪ কোটির অধিক মানুষ টিকা পেয়েছেন।









