স্বস্তি দিচ্ছে করোনা, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ১ লক্ষ ৬৭ হাজার ৫৯ জন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশের দৈনিক করোনা সংক্রমণ স্বস্তি দিচ্ছে। ২ লাখের নীচে নেমেছে কোভিড আক্রান্তের সংখ্যা। দেশের এই নিম্নমুখী কোভিড গ্রাফ ফেরাচ্ছে স্বস্তি। গত কয়েকদিন ধরেই দৈনিক করোনা আক্রান্তের সংখ্যায় নিম্নমুখী ট্রেন্ড শুরু হয়েছে। সেই ট্রেন্ড বজায় রেখে মঙ্গলবার বাজেটের দিন একধাক্কায় অনেকটা কমে গেল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা।

আরও পড়ুনঃ কোভিডে উদ্বেগ বাড়াচ্ছে দৈনিক মৃত্যু সংখ্যা, সংক্রমণ কমল বাংলায়।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬৭ হাজার ৫৯ জন। যা আগের দিনের থেকে অনেক কম। এদিন দেশের পটিজিভিটি রেটও কমে হয়েছে ১১.৬৯ শতাংশ। সোমবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ লক্ষ ৯ হাজার। এর জেরে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল চার কোটি ১৪ লক্ষ ৬৯ হাজার ৪৯৯।

গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ১ লক্ষ ৬৭ হাজার ৫৯ জন।
গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ১ লক্ষ ৬৭ হাজার ৫৯ জন।

আক্রান্তের সংখ্যার নিরিখে দেশে এক নম্বরে কেরল, অনেকটা পিছিয়ে দ্বিতীয় কর্নাটক। অপর দিকে দেশে মৃত্যু হয়েছে ১১৯২ জনের। কোভিড মৃত্যুর পরিসংখ্যান দেখে অনেকে চমকে উঠছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র কেরালাতেই কোভিড মৃত্যু হয়েছে ৭২৯ জনের।

তবে সংশ্লিষ্ট রাজ্যের কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কেরালায় আদতে করোনা প্রাণ কেড়েছে ৯১ জনের। এছাড়া অডিটের জন্য ৬৩৮ মৃত্যু অতিরিক্ত যুক্ত হয়েছে। এর ফলে দেশে করোনায় মোট ৪ লক্ষ ৯৬ হাজার ২৪২ জনের মৃত্যু হল। এই মুহূর্তে যে সংখ্যাটা সরকারকে সবচেয়ে স্বস্তি দিচ্ছে সেটা হল অ্যাকটিভ কেস।

স্বস্তি দিচ্ছে করোনা, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ১ লক্ষ ৬৭ হাজার ৫৯ জন।

এই নিয়ে পরপর বেশ কয়েক সপ্তাহ কমল দেশের চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ১৭ লক্ষ ৪৩ হাজার ৫৯ জন। যা আগের দিনের থেকে প্রায় ৮৮ হাজার কম।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত