নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে যতটা দ্রুত গতিতে কোভিডের সংক্রমণ বাড়ছিল ততটাই দ্রুত গতিতে কমছে সংক্রমণের গতি। কদিন আগেই কেন্দ্র সতর্ক করেছিল কোভিডের পজিটিভিটি রেট নিয়ে। কিন্তু সেই সতর্কবানীর মাত্র ২০ দিনের মধ্যেই পজিটিভিটি রেট প্রায় স্বাভাবিক যায়গায় ফিরে এসেছে বাংলায়। তবে বেড়েছে মৃত্যুর সংখ্যা। রাজ্যে টানা ১৭ দিন ধরে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা তিরিশের ওপরেই রয়েছে বাংলায়। যা নিয়ে উদবেগে রয়েছেন চিকিৎসকরা।
আরও পড়ুনঃ শিথিল কোভিড বিধি, প্রেক্ষাগৃহে দর্শকসংখ্যা বেড়ে হল ৭৫ শতাংশ, টোকেন চালু মেট্রোতে


কিছুক্ষন আগে করোনা ভাইরাসের বুলেটিন প্রকাশ করেছে রাজ্য সরকার। সেই বুলেটিন বলছে, গত ২৪ ঘন্টায় সারা রাজ্য জুড়ে কোভিডে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯১০ জন। মৃত্যু হয়েছে ৩৬ জনের। আজ সুস্থ হয়ে উঠেছেন ৭ হাজার ৭২৭ জন। এদিন বাংলার অ্যাক্টিভ কেস কমেছে ৫ হাজার ৮৫৩ টি। এই মুহুর্তে বাংলা জুড়ে ২৫ হাজার ৭০৯ জন সক্রিয় আক্রান্ত রয়েছেন।
রাজ্য সরকার প্রদত্ত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় মোট ৩৪ হাজার ৮১৭ টি কোভিড টেস্ট হয়েছে। যা নিয়ে এখন পর্যন্ত সার্বিক টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৩২ লক্ষ ১৮ হাজার ৫৯। আজকের তথ্য অনুযায়ী, ৫.৪৯ শতাংশে নেমে গিয়েছে বাংলার পজিটিভিটি রেট। সার্বিকভাবে মোট আক্রান্তের সংখ্যা ১৯ লক্ষ ৯৫ হাজার ৫১৬। মোট মৃতের সংখ্যা ২০ হাজার ৬১৯। এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৯ লক্ষ ৪৯ হাজার ১৮৮ জন।
কোভিডে উদ্বেগ বাড়াচ্ছে দৈনিক মৃত্যু সংখ্যা, সংক্রমণ কমল বাংলায়। দেখুন বাংলার সার্বিক পরিসংখ্যান।




আজ কলকাতায় আক্রান্ত হয়েছেন ১৭৯ জন, মৃত্যু হয়েছে ৫ জনের। উত্তর ২৪ পরগণা জেলায় আক্রান্ত হয়েছেন ২৩৩ জন, মৃত্যু হয়েছে ১৩ জনের। আজ দক্ষিণ ২৪ পরগণা জেলাতে ১৩১ জন আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ২ জনের। হুগলী জেলাতে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১৪১ জন, মৃত্যু হয়নি কারও। আজ হাওড়ায় আক্রান্ত হয়েছেন ৬৪ জন, মৃত্যু হয়নি কারও। দার্জিলিং জেলাতে এদিন আক্রান্ত হয়েছেন ১৫০ জন।







