নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে আরও বাড়ল কোভিড বিধির মেয়াদ। আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই সংক্রান্ত বিধিনিষেধ জারি থাকবে। সোমবার নবান্নে ক্যাবিনেট বৈঠকের পর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রাজ্যের কোভিড গ্রাফ নিম্নমুখী হওয়ায় বেশ কিছু ক্ষেত্রে নিয়মকানুন শিথিল করা হয়েছে। যেমন সিনেমার ক্ষেত্রে খুসির খবর দিয়েছে রাজ্য সরকার।
আরও পড়ুনঃ ভাউচারের ভ্যালিডিটি ৩০ দিনের হতে হবে, সব টেলিকম সংস্থাকে জানিয়ে দিল ট্রাই


প্রেক্ষাগৃহে দর্শকসংখ্যা ৫০ শতাংশ থেকে বেড়ে হল ৭৫ শতাংশ। সোমবার নবান্ন থেকে করোনার নতুন বিধি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুযায়ী, আরও ২৫ শতাংশ বাড়ল প্রেক্ষাগৃহের দর্শকসংখ্যা। অপর দিকে মেট্রো যাত্রীদের জন্য ভাল খবর শোনাল মেট্রো রেল।
পয়লা ফেব্রুয়ারি থেকে অর্থাৎ মঙ্গলবার থেকেই টোকেন কিনে যাতায়াত করতে পারবেন নিত্যযাত্রীরা। করোনা আবহে মাঝে টোকেন ব্যবস্থা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল মেট্রো । সংক্রমণের হার একটু কমতেই নিত্যযাত্রীদের সুবিধার কথা ভেবে তা আবার চালু করা হচ্ছে।
শিথিল কোভিড বিধি, প্রেক্ষাগৃহে দর্শকসংখ্যা বেড়ে হল ৭৫ শতাংশ, টোকেন চালু মেট্রোতে
কোভিড পরিস্থিতিতে প্রায় ২০ মাস বন্ধ ছিল টোকেন ব্যবস্থা। শুধুমাত্র স্মার্ট কার্ড ব্যবহার করেই যাত্রীদের যাতায়াত করতে হত। পরে মারণ ভাইরাসের প্রকোপ একটু কমলে টোকেন ব্যবস্থা চালু করা হয়। কিন্তু আবারও করোনার প্রকোপ বেড়ে যায়। তৃতীয় ঢেউয়ের ধাক্কা সামলাতে টোকেন বন্ধ করে দেওয়া হয়।









